পাবনায় সড়ক দুর্ঘটনায় আহত-৩
বিশেষ প্রতিনিধিঃ
আজ শুক্রবার ২২ ডিসেম্বর বিকাল ৫ টায় গয়েশপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ইসলামপুর মাদ্রাসার সামনে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম রবি (৫৫) তার স্ত্রী জামেলা খাতুন (৪৫) কে সাথে নিয়ে তার গ্রামের বাড়ি মৌদ থেকে পাবনা যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ইজিবাইক ও মোটরসাইকেল এর সামনের দিকে ভেঙে ক্ষতিগ্রস্ত হলেও পেছনের দিকে কোন ক্ষয়ক্ষতি হয়নি। এই প্রতিবেদক সেখানে পৌঁছানোর আগেই ইজিবাইক চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান ইজিবাইক চালকের অবস্থা খুবই গুরুতর। ঘটনাস্থল থেকে ইজিবাইক চালকের কোন পরিচয় পাওয়া যায়নি। এদিকে ভুক্তভোগ রবিউল ইসলাম বোনাইনগর ফরিদপুর হাদল ইউপির মৌদ গ্রামের মৃত নুরুল হক খানের ছেলে। দুর্ঘটনায় কোন নিহতের ঘটনা ঘটেনি। তবে ভুক্তভোগী মোটরসাইকেল আরোহী রবি ও তার স্ত্রী জামেলার পায়ে, গায়ে ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment