বিং হিউম্যান বাংলাদেশের পিঠা উৎসব

বিশেষ প্রতিনিধিঃ নানা আনুষ্ঠানিকতায় মঙ্গলবার ১৯ ডিসেম্বর সন্ধ্যায় পাবনা চেম্বার অব কমার্সের মিলনায়তনে বিং হিউম্যান বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হলো বিজয়ের ৫২তম বার্ষিকী ও পিঠা উৎসব। এ উৎসবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা শেষেই শুরু হয় শীতের পিঠা প্রদর্শন, ভোজন এবং সুবিধাবঞ্চিতদের মাঝে বতরণ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাহাতাব বিশ্বাস সাইন্স এন্ড টেকনোলজি (প্রস্তাবিত) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মাহতাব উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম, শিক্ষাবিদ মাহতাব বিশ্বাসের সহধর্মিণী শাহানাজ আক্তার, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সভাপতি ড. মনছুর আলম ও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ননটেক বিভাগের বিভাগীয় প্রধান আলী আকবর মিয়া রাজু। সংগঠনের তৈরি পাটিসাপ্টা, ডিম সুন্দরী, লিচুপিঠা, গোলাপ, নকশী, মাছপিঠা, ছিটারুটি, দুধচিতই, লবঙ্গলতিকা, পুডিং, প্যানকেক ও জামাইপিঠাসহ নানা রককম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মজাদার পিঠার স্বাদ নিতে উৎসবে যোগ দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময উপস্থিত সকলের মধ্যে পিঠা খাওয়ার ধুম পরে যায়। গঠনের কেন্দ্রীয় সভাপতি শোআইব আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন পাবনা জেলার সভাপতি সাদ আহমেদ, ফেইসবুক কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদি, ফেইসবুক কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সাইমুন সাজিদ, সহ সভাপতি নুসরাত জাহান, বগুড়া জেলর সভাপতি সুমি আক্তার মিতু, রাজশাহী জেলা সভাপতি কাওসার ইসলাম, বসুন্ধরা শুভ সংঘের সাংস্কৃতিক সম্পাদক মারুফ, শিশু সাংবাদিক সুদিপ্ত মিত্র, সাআদ আল সামি ও আরাফাত হোসেন সিজান, ত্রান সম্পাদক মিমি বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক মিথিলা আক্তার মিতু ও বগুড়া আড্ডাখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর মিল্লাত হোসেন প্রমুখ। শিশু গবেষক তানজিম হোসেন জন্মদিনে প্রধান অতিথি মাহাতাব বিশ্বাস তাকে মিষ্টিমুখ করিয়ে দেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সাদ আহমেদ। উল্লেখ্য, বিং হিউম্যান প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছরই পিঠা উৎসবের আয়োজন করে থাকে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার