পাবনায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘ*র্ষ

বিশেষ প্রতিনিধিঃ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আসনভিত্তিক নির্বাচনী কমিটি গঠনকে কেন্দ্র করে পাবনা জেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কেউ গুরুতর আহত না হলেও প্রচুর চেয়ার ভাঙচুর হয়েছে। সূত্রে জানাযায় গতকাল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতা মুস্তাকিম মুহিবের নেতৃত্বে একদল ছাত্রলীগ নেতা নির্বাচনকে কেন্দ্র করে আসনভিত্তিক নির্বাচনী কমিটি গঠন নিয়ে প্রশ্ন করেন। এতে সভায় উত্তেজনা দেখা দেয় এবং চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এতে জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ এবং মুস্তাকিম মুহিবের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় সেখানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা এবং জেলা ছাত্রলীগের বর্ধিত সভা চলছিল। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, পাবনা জেলা ছাত্রলীগের বর্ধিত সভাকে ঘিরে একটা ঝামেলা হয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে অনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেউ কোনো লখিত বা মৌখিক অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার