এসএসসি ৯১ এখন ভাঙ্গুরার নৌকায়

বিশেষ প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুর) পাবনা ৩ আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মকবুল হোসেনকে বিজয়ী করতে ভাঙ্গুরায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেনের ছেলে ভাঙ্গুরা পৌর মেয়র গোলাম হাসনায়েন রাসেল নৌকার জন্য ভোট চেয়ে উপস্থিত তার এসএসসি ৯১ এর সকল বন্ধুদের কাছে আবেদন করেন। শুধু তাই নয়, নিজ পরিবারের ও পরিচিত সকল ভোটারকেও জানানোর কথা বলেন। আজ রোববার ১৮ ডিসেম্বর দুপুরে ভাঙ্গুরা বাজারে অবস্থিত সচেতন সাহিত্য সাংস্কৃতিক পরিষদের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এসএসসি ৯১ বন্ধুত্বের বন্ধন অন্তরে অন্তরে পাবনা জেলার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আক্তার হোসেন মোল্লা। সর্বশেষ বক্তা ছিলেন ৯১ এর বন্ধু ভাঙ্গুরা পৌর মেয়র রাসেল। সেখানে আরও বক্তব্য দেন ভাঙ্গুরা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক মোখলেছুর রহমান মিল্টন, ভাঙ্গুরা পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা নাজমুল হুদা কালু, ফরিদপুর উপজেলা শিক্ষা অফিসের এটিও আবুল কালাম আজাদ, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, উপ সহকারী প্রকৌশলী মনোয়ারুল ইসলাম, পাবনা কেবল ভিশনের পরিচালক আমিনুর রহমান খান মানিক, বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন পাবনা জেলা শাখার সাধারন সম্পাদক কবির আল মামুন কল্লোল, দোগাছি কলেজ পাবনার সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, কাজি মহিউদ্দিন সুজন ও বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম। সভাপতি আক্তার বলেন মাননীয় প্রধানমন্ত্রী ভোটারের উপস্থিতি যাতে বাড়ে, সেজন্য কাজ করতে বলেছেন।" তাই নির্বাচনকে গ্রহনযোগ্য করে তুলতে ভোটকেন্দ্রে ভোটারদের সমাগম বাড়াতে সকলের প্রতি আহ্বান জানান। সভাটি সঞ্চালনা করেন সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ভাঙ্গুরার প্রভাষক রবিউল করিম সরকার, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র অভিনেতা সহকারী অধ্যাপক আব্দুল হালিম বাচ্চু, সুজানগর মহিলা কলেজের প্রভাষক জাহিদ হাসান রোজ, নারী বন্ধু আফরোজা পারভীনসহ প্রায় ১শ বন্ধু। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার