পাবনায় প্রার্থীদের প্রতিক বরাদ্দ
এস এম আলমঃ
দ্বাদশ জাতীয় সংসদ নিবাচনে প্রতিদ্বন্দ্বিতারী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। সকালে পাবনার ৫টি আসনের প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান প্রতিক বরাদ্দ দেন। এ সময় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, প্রার্থী
ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাবনার ৫টি আসনে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় প্রার্থীদের তাদের দলীয় প্রতিক বরাদ্দ দেয়া
হয়। এর বাইরে পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ ট্রাক প্রতিক, পাবনা-২ আসনে বিএনএম প্রার্থী ডলি সায়ন্তনী নোঙর প্রতিক, পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ ট্রাক প্রতিক এবং পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস ঈগল প্রতিক বরাদ্দ পান।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment