Posts

শ্রমিক নেতা আবদুল হকের মৃত্যুতে শ্রমিক দলের প্রধান সমন্বয়কসহ শোক

নিজস্ব প্রতিবেদক : ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি. নং-৫৩৪) সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা মো. আবদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় (লাইফ সাপোর্টে) ইন্তেকাল করেন মো. আবদুল হক। মৃত্যুকালে তিনি শ্রমিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম। এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মো. আবদুল হকের মৃত্যুতে শ্রমিক দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার মৃত্যুতে শ্রমিক দল পরিবার গভীরভাবে শোকাহত। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, নিকটজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। শ্রমিক নেতা আবদুল হকের মৃত্যুতে সংগঠনের নেতাকর্মী ও শ্রমিক সমাজের মধ্যে শোকের ছায়া...

পাবনায় নতুন পুলিশ সুপার আবু আশ্রাফের যোগদান অপরাধ ও মাদক দমনে নতুন প্রত্যাশা

আব্দুল মোমিন সাগর : অপরাধ ও মাদকমুক্ত পাবনা গড়ার চলমান অভিযাত্রায় নতুন মাত্রা যোগ হয়েছে। পাবনা জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) হিসেবে বুধবার (২৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ কর্মকর্তা আবু আশ্রাফ। এর আগে তিনি বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটে পুলিশ সুপার হিসেবে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। বুধবার পাবনা জেলা পুলিশ কার্যালয়ে যোগদানের পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। গত ২১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আবু আশ্রাফকে পাবনা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি ঢাকায় বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটে দায়িত্ব পালন করছিলেন। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই পুলিশ কর্মকর্তার যোগদানে পাবনায় নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার রোধ, মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর নেতৃত্বে জেলা পুলিশ আরও কার্যকর ভূম...

পাবনায় ট্রান্সফরমার চুরির রহস্য উদঘাটন চোরাই মালামাল উদ্ধার গ্রেপ্তার ৬

আব্দুল মোমিন সাগর : পাবনার সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চর কোমরপুর এলাকায় সরকারি বিএডিসির সেচ প্রকল্পের ট্রান্সফরমার চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চুরি হওয়া মালামাল উদ্ধারসহ চুরির সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) পাবনার পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ১০ জুলাই রাতে দোগাছী ইউনিয়নের চর কোমরপুরে পদ্মা নদীর চরের বিএডিসির সেচ প্রকল্প সংলগ্ন পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর খুঁটিতে স্থাপিত প্রায় ৮৫ হাজার টাকা মূল্যের একটি ১০ কেভি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। এ ঘটনায় সেচ প্রকল্পের কৃষক মো. শাহিনুর রহমান পাবনা সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর জেলা গোয়েন্দা শাখার একটি দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চুরির ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি ৬ জনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামি মো. জীবনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির পাশের বাঁশঝাড় থেকে চুরি হওয়া ট্রান্সফরমা...

পাবনায় সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

এসএম আদনান উদ্দিন : পাবনা জেলা শহরে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে উৎখাতের উদ্দেশ্যে গোপন বৈঠক ও নাশকতামূলক ষড়যন্ত্রের অভিযোগে পাবনা জেলা পুলিশ সুপার ছুফি উল্লাহ এর নির্দেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৭ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. পারভেজ আকতার বাদী হয়ে গত ১৯ জুলাই ২০২৬ তারিখে এই মামলাটি দায়ের করেন (মামলা নং-৩৬)। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম (৩৮), মীর রাকিবুল ইসলাম সীমান্ত (২৭), যুবায়ের বিশ্বাস অন্তু (৩২), তৌশিকুর রহমান ওরফে রাজা ওরফে রাফা (২৮), মো. ইফাত আরাফাত ওরফে সিফাত (২৫), মো. অনিক (২৫), রনি (৪৫), রানা ওরফে ঘুইটা রানা (৪৫), কাজী অনিক (২৫), বিজন হোসেন (২৫) এবং নয়ন হোসেন (৪০) সহ মোট ৩৭ জন এজাহারনামীয় নেতাকর্মী। এজাহারের বিবরণ অনুযায়ী, গত ১৬ জুলাই রাত আনুমানিক ১২:১০ ঘটিকায় পাবনা পৌর এলাকার ৭নং ওয়ার্ডের শালগাড়ীয়া সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এবং মালিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে নিষি...

খয়েরসূতি উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পাবনা সদর উপজেলার খয়েরসূতি উচ্চ বিদ্যালয় ও কলেজের চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন করেছে। বৃহস্পতিবার ১৬ জুলাই রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. মাহবুব হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, Intermediate and Secondary Education Ordinance, 1961 এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী সরকারের পূর্বানুমোদনক্রমে এডহক কমিটি গঠন করা হয়েছে। ইস্যুর তারিখ থেকে ছয় মাস মেয়াদে এ কমিটি দায়িত্ব পালন করবে। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে বোর্ড মনোনীত হয়েছেন এসকে নূরুজ্জামান সাগর। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন খয়েরসূতি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ। এছাড়া অভিভাবক সদস্য হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত মো. আশরাফ আলী পণ্ডা এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত মো. শহিদুল ইসলাম অন্তর্ভুক্ত রয়েছেন। প্রজ্ঞাপনের অনুলিপি পাবনা জেলা প্রশাসক, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ...

পাবনা শহরের যানজট নিরসনে তিন সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব এড. শিমুল বিশ্বাস এমপির

স্টাফ রিপোর্টার : পাবনা শহরের ক্রমবর্ধমান যানজট নিরসনে তিনটি গুরুত্বপূর্ণ সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব দিয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। জনভোগান্তি কমাতে দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। দিন দিন বাড়ছে পাবনা শহরের যানজট। বিশেষ করে অফিস ও স্কুল-কলেজ চলাকালে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে তিনটি সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে চকছাতিয়ানী মসজিদ থেকে চকছাতিয়ানী কবরস্থান হয়ে বালিয়াহালট মডেল মসজিদের সামনে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক পর্যন্ত সড়ক সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপে চাঁদমারী মোড় থেকে পৈলানপুর মোড় হয়ে পাওয়ার হাউস মোড় পর্যন্ত এবং তৃতীয় ধাপে বাস টার্মিনাল, মুজাহিদ ক্লাব, অনন্ত সিনেমা হল ও হামিদ রোড হয়ে গাছপাড়া মোড় পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। পাবনা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির বল...

সিনিয়র সাংবাদিক ও লেখক দাইন সরকারকে প্রকাশ্য দিবালোকে লাঞ্ছিত করার অভিযোগ

স্টাফ রিপোর্টার : সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর এর সাঁথিয়া প্রতিনিধি, বিশিষ্ট লেখক অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার (৬৮) কে প্রকাশ্য দিবালোকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এনসিপি ও জাসাস নেতার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) সকাল দশটার দিকে এনসিপির সাঁথিয়া উপজেলা শাখার আহ্বায়ক বকুল হোসেন ও তার ছোট ভাই উপজেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান ফুল এর নেতৃত্বে তার উপর হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক দাইন সরকার জানান, মঙ্গলবার সাঁথিয়া প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন উপলক্ষে সকাল আনুমানিক দশটার দিকে তিনি ভোটদানের উদ্দেশ্যে তিনি সাঁথিয়া প্রেসক্লাবের সামনে উপস্থিত হন। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা এনসিপি নেতা বকুল হোসেন ও তার ছোট ভাই জাসাস নেতা মিজানুর রহমান ফুল এবং ঠান্ডু এর নেতৃত্বে ৮/১০জন সন্ত্রাসী কায়দায় আব্দুদ দাইন সরকারের উপর অতর্কিত হামলা চালায় এবং লাঞ্ছিত করে। হামলাকারীরা আব্দুদ দাইন সরকারকে কিল ঘুষি লাথি মারেন এবং তার গায়ের জামা-গেঞ্জি ছিঁড়ে ফেলেন। খবর পেয়ে সহকর্মীরা আহত দাইন সরকারকে উদ্ধার করে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। অভিযুক্ত এনসিপি নেতা বকুল ও তার ভা...