Posts

পাবনার নতুন প্রজন্মের সাংবাদিকদের অকৃতিম বন্ধু এবিএম ফজলুর রহমানের আজ জন্মদিন

বিশেষ প্রতিনিধি : পাবনা তথা দেশের সাংবাদিকতার নতুন প্রজন্মের আইকন, দেশের মুক্ত সাংবাদিকতা বিকাশে যার ভুমিকা উজ্জ্বল, সাংবাদিকদের স্বার্থ ও নায্য অধিকার আদায়ে যিনি সব সময় সোচ্চার এবং ভোক্তাদের অধিকার রক্ষায় মানবাধিকার নিয়ে যিনি সব সময় সোচ্চার, দুর্নীতি বিরোধী সংগঠনের সঙ্গে দীর্ঘদিন নিরলস কাজ করে যাওয়া বিশিষ্ট সাংবাদিক পাবনার কৃতি সন্তান এবিএম ফজলুর রহমানের আজ জন্মদিন। তিনি পাবনাসহ দেশের মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদান রেখে আসছেন। সৎ ও নির্ভীক সাংবাদিক হিসেবে তার পরিচিতি এখন দেশজুড়ে এবং মফস্বল সাংবাদিকতার ক্ষেত্রে মর্যাদা ও গৌরব প্রতিষ্ঠিত করতে তার অবদান অনস্বীকার্য। এই মেধাবী কৃতি সাংবাদিক এবিএম ফজলুর রহমান বৃহত্তর পাবনা জেলার বেলকুচি উপজেলার বেড়াখারুয়া গ্রামে ১৯৬৯ সালের ৩০ জুন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বেলকুচি উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও পাবনা জেলা বোর্ডের সাবেক মেম্বর নূরুল হুদা মিয়া। মাতার নাম মরহুমা হামিদা খাতুন। এবিএম ফজলুর রহমান ছাত্রাবস্থা থেকেই সাংবাদিকতার দিকে ঝুঁকে পড়েন। তিনি রংপুর কারমাইকেল কলেজের ছাত্র থাকা অবস্থায় স্থানীয় দৈনিক দাবানলের...

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি & থানায় জিডি

Image
বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনার ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় এনটিভি অনলাইনের প্রতিনিধি সাংবাদিক পলাশ হোসেন কে মুঠোফোনে অকথ্য ভাষায় বকাবকি হত্যার হুমকি মাধ্যমে হত্যার হুমকি দিয়েছেন ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলাম । এ ব্যাপারে সোমবার (০২ জুন ) সাংবাদিক পলাশ হোসেন হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর- ১৬১ জানা যায়, গত রবিবার দৈনিক ভোরের কাগজ অনলাইনে ‌‘দুদকের অভিযানে অনিয়মের প্রমাণ মিলেছে ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে ওই দিন বিকেলে জহুরুল ইসলামের ব্যক্তিগত নম্বর থেকে তার ব্যক্তিগত মুঠোফোন নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে হত্যার হুমকি দিয়ে ফোন রেখে দেয়। এ ঘটনায় তিনি পাবনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকে অবগত করে সোমবার জীবনের নিরাপত্তা চেয়ে পাবনা সদর থানায় একটি জিডি করেন। সাংবাদিক পলাশ হোসেন জানান , সংবাদ দৈনিক ভোরের কাগজে প্রকাশের পর ১ জুন বিকেলে মুঠো ফোনে কল দিয়ে অকথ্য ভাষায় বকাবক...

পাবনায় ভোক্তার অভিযানে "এস সান" ও "নিউট্রি ফিডকে" জরিমানা ও পন্য ধ্বংস

Image
আব্দুল মোমিন সাগর : আজ সোমবার ২জুন দুপুর ১২টায় পাবনা সদর উপজেলার রামানন্দপুর এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মোড়কজাত পণ্যে অনুমোদন না থাকা ও নকল পণ্য বিক্রির দায়ে এস সান এ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, অনুমোদন ছাড়া ভিটামিনজাত পণ্য বিক্রির অভিযোগে কে এম আর নিউট্রি ফিডকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি। তাকে সহযোগিতা করেন আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল। এ সময় জব্দকৃত বিপুল পরিমাণ নকল পণ্য ধ্বংস করা হয়। ভোক্তা স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। সিএনএফ টিভি।

চাকী বাড়ি মদের দোকান বন্ধের দাবিতে পাবনায় বিক্ষোভ

Image
আব্দুল মোমিন সাগর : মাদকমুক্ত সমাজ গঠনের দৃপ্ত প্রত্যয়ে পাবনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আজ সকাল থেকেই রাজপথে নেমে আসেন। তাঁদের মূল দাবি, পাবনা শহরের চাকী বাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে চলমান মদের দোকানটি বন্ধ করতে হবে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, মানবাধিকারকর্মী, ধর্মীয় নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ নাগরিকরা। উপস্থিত জনতা স্লোগান দেন—“মাদক নয়, চাই সুস্থ জীবন”, “চাকী বাড়ির মদের দোকান বন্ধ করো এখনই”। বক্তারা বলেন, এই দোকানটি কেবল একটি ব্যবসা নয়—এটি মাদকের মূল উৎসে পরিণত হয়েছে। এখান থেকে বিভিন্নভাবে মাদকাসক্তি ছড়িয়ে পড়ছে, যুব সমাজ বিপথে যাচ্ছে, এলাকায় চুরি-ডাকাতি, নারী নির্যাতন, পারিবারিক ভাঙনের মতো ভয়াবহ ঘটনা বেড়ে যাচ্ছে। প্রতিবাদকারীদের অভিযোগ, একজন জেলা আওয়ামী লীগ নেতার আশ্রয়-প্রশ্রয়ে এই ব্যবসা দীর্ঘদিন ধরে চলে আসছে। তাঁরা বলেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যদি সমাজকে ধ্বংস করে, সেটি আর সহ্য করা হবে না। অবস্থান কর্মসূচিতে বক্তৃতা দিতে গিয়ে একাধিক শিক্ষাবিদ বলেন, পাবনা শহর যেন ভবিষ্যতে আর মদ ও মাদকের জন্য পরিচিত না...

পাবনায় নিজের শিশুকে হত্যার দায়ে মা আটক

Image
পাবনার চাটমোহরে পাঁচ মাস বয়সী কন্যাশিশু সোহাগী রানী হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। শিশুটির গর্ভধারিণী মা শ্রাবন্তী বিশ্বাস নিজেই তার সন্তানকে বড়াল নদীতে ফেলে হত্যার কথা স্বীকার করেছে। জানা যায়, ঘটনার দিন সকালে মা শ্রাবন্তী শিশুটিকে বারান্দার চৌকিতে রেখে পাশের বাড়িতে খড় আনতে যান। ফিরে এসে সন্তানকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই স্থানীয়রা বড়াল নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পরে পুলিশী তদন্ত ও জিজ্ঞাসাবাদে শিশুর মা অসঙ্গতিপূর্ণ কথা বলায় সন্দেহ সৃষ্টি হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, পারিবারিক অশান্তি ও মানসিক চাপ থেকে রাগের বশে ঘুমন্ত অবস্থায় শিশুকে নদীতে ফেলে দেন। পরবর্তীতে আদালতে হাজির করা হলে মা আদালতের সামনে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। বর্তমানে তাকে আইনি প্রক্রিয়ায় আটক রাখা হয়েছে। সিএনএফ টিভি।

দাঁড়িপাল্লা ফিরে পেয়ে পাবনা হেমায়েতপুর জামায়াতের উচ্ছ্বাস

Image
স্টাফ রিপোর্টার : ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা পুনরায় জামায়াতে ইসলামীর হাতে ফিরিয়ে দেওয়ায় আনন্দ প্রকাশ করে পাবনা-৫ আসনের এমপি পদপ্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইনকে সংবর্ধনা প্রদান করেছে হেমায়েতপুর ইউনিয়ন জামায়াত। শনিবার স্থানীয় এক মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন প্রিন্সিপাল ইকবাল হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেমায়েতপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেডিসিন অ্যান্ড ফুড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মাওলানা হাফেজ জয়নাল আবেদীন, মাওলানা সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রমজান আলী, জামায়াতে ইসলামের যুব বিভাগের সভাপতি মোঃ নাজমুল হোসেন, রান্নু এবং আরও অনেকে। বক্তারা বলেন, দাঁড়িপাল্লা প্রতীক মানে ন্যায়ের প্রতীক। এই প্রতীক ফিরে পাওয়ার মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন ঘটেছে। বক্তারা আগামী নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী ইকবাল হোসাইনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সিএনএফ টিভি।

পাবনায় রফিকুল ইসলাম বকুল সুইমিংপুল নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

Image
বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনায় জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল সুইমিংপুলের নাম পরিবর্তন করে জেলা সুইমিং পুল করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৯ মে) দুপুরে পাবনা সচেতন নাগরিকবৃন্দ আয়োজনে পাবনা প্রেস ক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইটের সভাপতিত্বে ও দৈনিক পাবনার চেতনার সম্পাদক এস এম আদনান উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনিসুল হক বাবু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সদস্য মমতাজ উদ্দিন খান মমতাজ, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের বড় ছেলে নূর ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আহসান হাবিব আকাশ, পাবনা রাইফেল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ খোকন ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, পাবনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, পাবনা সদর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন ...