পাবনায় নিজের শিশুকে হত্যার দায়ে মা আটক

পাবনার চাটমোহরে পাঁচ মাস বয়সী কন্যাশিশু সোহাগী রানী হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। শিশুটির গর্ভধারিণী মা শ্রাবন্তী বিশ্বাস নিজেই তার সন্তানকে বড়াল নদীতে ফেলে হত্যার কথা স্বীকার করেছে। জানা যায়, ঘটনার দিন সকালে মা শ্রাবন্তী শিশুটিকে বারান্দার চৌকিতে রেখে পাশের বাড়িতে খড় আনতে যান। ফিরে এসে সন্তানকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই স্থানীয়রা বড়াল নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পরে পুলিশী তদন্ত ও জিজ্ঞাসাবাদে শিশুর মা অসঙ্গতিপূর্ণ কথা বলায় সন্দেহ সৃষ্টি হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, পারিবারিক অশান্তি ও মানসিক চাপ থেকে রাগের বশে ঘুমন্ত অবস্থায় শিশুকে নদীতে ফেলে দেন। পরবর্তীতে আদালতে হাজির করা হলে মা আদালতের সামনে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। বর্তমানে তাকে আইনি প্রক্রিয়ায় আটক রাখা হয়েছে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার