দাঁড়িপাল্লা ফিরে পেয়ে পাবনা হেমায়েতপুর জামায়াতের উচ্ছ্বাস

স্টাফ রিপোর্টার : ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা পুনরায় জামায়াতে ইসলামীর হাতে ফিরিয়ে দেওয়ায় আনন্দ প্রকাশ করে পাবনা-৫ আসনের এমপি পদপ্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইনকে সংবর্ধনা প্রদান করেছে হেমায়েতপুর ইউনিয়ন জামায়াত। শনিবার স্থানীয় এক মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন প্রিন্সিপাল ইকবাল হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেমায়েতপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেডিসিন অ্যান্ড ফুড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মাওলানা হাফেজ জয়নাল আবেদীন, মাওলানা সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রমজান আলী, জামায়াতে ইসলামের যুব বিভাগের সভাপতি মোঃ নাজমুল হোসেন, রান্নু এবং আরও অনেকে। বক্তারা বলেন, দাঁড়িপাল্লা প্রতীক মানে ন্যায়ের প্রতীক। এই প্রতীক ফিরে পাওয়ার মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন ঘটেছে। বক্তারা আগামী নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী ইকবাল হোসাইনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার