পাবনায় ভোক্তার অভিযানে "এস সান" ও "নিউট্রি ফিডকে" জরিমানা ও পন্য ধ্বংস
আব্দুল মোমিন সাগর :
আজ সোমবার ২জুন দুপুর ১২টায় পাবনা সদর উপজেলার রামানন্দপুর এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে মোড়কজাত পণ্যে অনুমোদন না থাকা ও নকল পণ্য বিক্রির দায়ে এস সান এ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, অনুমোদন ছাড়া ভিটামিনজাত পণ্য বিক্রির অভিযোগে কে এম আর নিউট্রি ফিডকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি। তাকে সহযোগিতা করেন আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল।
এ সময় জব্দকৃত বিপুল পরিমাণ নকল পণ্য ধ্বংস করা হয়। ভোক্তা স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment