আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি : পাবনায় উৎসবমুখর পরিবেশে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল লীগ-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের দোগাছী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু খান মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, সাধারণ সম্পাদক রুহুল আমিন বিশ্বাস রানা, পাবনা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুস সামাদ খান মন্টু, দোগাছী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ রিজিনা সুলতানা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা আলহাজ্ব মোঃ ইউসুফ আলী সরদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ বাদশা মিয়া, জাগরণী সংঘের উপদেষ্টা এমদাদুল হক টোকন, দোগাছী শাখা জাগরণী সংঘের সভাপতি মোঃ আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন। ফাইনাল খেলাকে ঘিরে মোগাছী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেন উপস্থিত দর্শকরা। আয়োজকরা জানান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেই এ ফুটবল লীগের আয়োজন করা হয়েছে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় সিজার করাতে গিয়ে প্রাণ গেল বিলকিসের—