সাঁথিয়ায় পুকুর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আলমগীর চাঁদ : পাবনার সাঁথিয়ায় পুকুর থেকে আব্দুল আজিজ (৫৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে মিয়াপুর মিনারপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আজিজ ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে। সোমবার রাতে এশার নামাজের পর বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। মঙ্গলবার সকালে স্থানীয় এক ব্যক্তি পুকুরে মাছের খাবার দিতে গিয়ে পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও গলাকাটার চিহ্ন রয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে তদন্ত চলছে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় সিজার করাতে গিয়ে প্রাণ গেল বিলকিসের—