বিরল রোগে আক্রান্ত দুই মাসের শিশু রামিমের চিকিৎসায় সহায়তার আবেদন

বিশেষ প্রতিনিধি : ঢাকার শিশু হাসপাতালে চিকিৎসাধীন বিরল রোগ ‘বিলিয়ারি অ্যাট্রেশিয়া’তে আক্রান্ত দুই মাস বয়সী এক শিশুর চিকিৎসায় সহায়তার আবেদন জানিয়েছেন তার পরিবার ও স্বজনরা। শিশুটির বাবা রাহাত হাসান রামিম পাবনার আরএম একাডেমি স্কুলের ২১ ব্যাচের শিক্ষার্থী। প্রায় দুই মাস আগে তিনি একটি ফুটফুটে ছেলে সন্তানের বাবা হন। জন্মের মাত্র আট দিন পর থেকেই শিশুটির জন্ডিস দেখা দেয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, শিশুটির পিত্তনালী ব্লক হয়ে থাকায় লিভার থেকে পিত্তরস বের হতে পারছে না। বর্তমানে শিশুটির প্রাথমিক চিকিৎসা চলছে। চিকিৎসার অংশ হিসেবে সিরিঞ্জের মাধ্যমে লিভার থেকে টিস্যু নিয়ে পরীক্ষা করে লিভারের বর্তমান অবস্থা নির্ণয় করা হবে। লিভারে ইনফেকশন ধরা পড়লে ভবিষ্যতে লিভার প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে এই মুহূর্তে শিশুটির পিত্তনালীর ব্লক অপসারণে দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। শিশুটির চিকিৎসার ব্যয় দিন দিন বেড়ে যাওয়ায় তা বহন করা রামিম ও তার পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষসহ সকলের কাছে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তারা। সহায়তার মাধ্যমে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে শিশুটির চিকিৎসা এগিয়ে নিতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। আর্থিক সহায়তা পাঠানোর নম্বর : বিকাশ : 01729999719 নগদ : 01729999719 আল্লাহ যেন শিশুটিকে দ্রুত সুস্থতা দান করে তার বাবা-মায়ের কোলে ফিরিয়ে দেন—এই প্রার্থনা পরিবারের। সিএনএফ টিভি

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় সিজার করাতে গিয়ে প্রাণ গেল বিলকিসের—