পাবনায় এক হাজার মাদকদ্রব্যের ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

বিশেষ প্রতিনিধি : পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে এক হাজারটি মাদকদ্রব্যের ট্যাবলেটসহ মোঃ রাজিব বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাবনা সদর থানার দক্ষিণ রাঘবপুর এলাকায় হযরত আলী জামে মসজিদের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রাজিব বিশ্বাসকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে খাটের ড্রয়ারে থাকা একটি লাল শপিং ব্যাগ থেকে ১০০ পাতায় রাখা এক হাজারটি মাদকদ্রব্যের ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি পাতায় ১০টি করে ট্যাবলেট ছিল। ট্যাবলেটসহ প্রতিটি পাতার ওজন ৪ দশমিক ২০ গ্রাম হিসেবে মোট ওজন ৪২০ গ্রাম। গ্রেপ্তার রাজিব বিশ্বাস পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের রামচন্দ্রপুর হাবুলের মাঠ এলাকার মৃত মানিক বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ রাঘবপুর এলাকায় বসবাস করেন। ডিবি পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব বিশ্বাস উদ্ধারকৃত ট্যাবলেট পাবনার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে মাদকসেবীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারা অনুযায়ী পাবনা সদর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় সিজার করাতে গিয়ে প্রাণ গেল বিলকিসের—