ছাত্রদল নেতা আতিকুর রহমান মিঠুর পিতার ইন্তেকাল
এসএম আদনান উদ্দিন :
পাবনা জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান মিঠুর পিতা নবীনূর রহমান (রাধানগর বাগানপাড়া) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে পাবনা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হারুন অর রশিদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবাইদা শেখ তুহিন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান, সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, সদস্য সচিব কমল শেখ টিটু, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান প্রিন্স, সদস্য সচিব মো. সাদ্দাম হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রেজওয়ান হোসেন হৃদয়সহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ।
বুধবার বাদ জোহর রাধানগর বাগানপাড়া বায়তুল আহাদ জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বক্তব্য দেন পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান ও সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম।
জানাজা শেষে পাবনা শহরের গাছপাড়া এলাকার বালিয়াহেলট গোরস্থানে নবীনূর রহমানকে দাফন করা হয়।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment