দুর্দিনের কর্মীদের সাথে নিয়ে পরিচ্ছন্ন পাবনা গড়তে চাই ডা. নোমান
এস এম আদনান উদ্দিন :
‘ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে রাজপথে থাকা দুর্দিনের কর্মীদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্ন পাবনা গড়তে চাই’—এমন মন্তব্য করেছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ড্যাব পাবনার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান।
তিনি বলেন, তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের নেতৃত্বে পাবনা শহরের মাদক ও সন্ত্রাসী সিন্ডিকেট নির্মূলে আমরা বদ্ধপরিকর। পাবনাকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে চাই। এ পরিবর্তনের প্রত্যাশা নিয়ে বিএনপির রাজনীতিতে উদ্যোমী ভূমিকা পালন করব।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের থানাপাড়া এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন বিএনপি নেতা ডা. আহমেদ মোস্তফা নোমান।
এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন পাবনা পৌর কৃষকদলের আহ্বায়ক ইউসুফ আলী, সদস্য সচিব দুলাল উদ্দিন, পাবনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শরিফুজ্জামান মুন, পাবনা পৌর কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাব্বিরুল ইসলাম ছোট, পাবনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম জনি, পাবনা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সানজিদ প্রান্ত, সাবেক সহসভাপতি কাজী জহিরুল ইসলাম বনি, সাবেক আইন সম্পাদক তরিকুল ইসলাম রিয়েল, সাবেক সহসাংগঠনিক সম্পাদক নাদিম হায়দার, সাবেক সমাজসেবা সম্পাদক সোহেল রানা, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রাজীব, সদস্য মীর রকিবুল ইসলাম কমল, পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. সাগর মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ফাইয়াদ, শহীদ সরকারি বুলবুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানজিল আবেদিন, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান শ্রাবন, সহসভাপতি রাজিবুল হাসান বাবু, সমাজসেবা সম্পাদক নাহিদ ইসলাম নিলয়, সহক্রীড়া সম্পাদক মারুফ আহসান, সহসাধারণ সম্পাদক সাজ্জাদ ইসলাম সাব্বির, পাবনা জেলা প্রচার দলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাকিবুল হক, দোগাছী ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. কামরুল হাসান, শহীদ মনসুর আলী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক বিপ্লব, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদিয়াত আলী তামিম, পাবনা জেলা ছাত্রদল নেতা জুবায়ের হাসান বন্ধন, শহীদ সরকারি বুলবুল কলেজ ছাত্রদল নেতা রিয়েল শেখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বর্ণাঢ্য এ র্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment