পাবনায় ছাত্র আন্দোলনে হামলা মামলায় কারাগারে মাহফুজ আলী কাদেরী

শহর প্রতিনিধি : বঙ্গবন্ধু ফাউন্ডেশন পাবনার আহ্বায়ক আ.লীগ নেতা মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পাবনা শহরের শিবরামপুর মহল্লার নিজ বাসা থেকে জেলা গোয়েন্দা ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন। গ্রেফতার মাহফুজ আলী কাদেরী পাবনা শহরের শিবরামপুর এলাকার জহির আলী কাদেরীর ছেলে। পুলিশ জানায়, গতবছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ এনে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের হয়। এ মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে সোমবার দুপুরে পাবনা শহরের শিবরামপুরের নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে জিজ্ঞাবাদ ও তথ্য উপাত্ত যাচাই শেষে তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পাবনা সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, সন্দিগ্ধ আসামি হিসেবে জিজ্ঞাবাদ শেষে সন্ধ্যার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার