পাবনা বালিয়াহালট গোরস্থান-হাফিজিয়া মাদ্রাসা ও ঈদগাহ মাঠের পূর্ণাঙ্গ কমিটি গঠন
সভাপতি গোলাম রব্বানী কামনা ও সাধারণ সম্পাদক মাওলানা মো. নজরুল ইসলাম
রাব্বি ইসলাম :
পাবনা শহরের বালিয়াহালট এলাকায় বালিয়াহালট গোরস্থান, হাফিজিয়া মাদ্রাসা ও আজাদ ঈদগাহ মাঠের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজ শেষে বালিহালট মডেল মসজিদে অনুষ্ঠিত সভায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থনে ১০১ সদস্যবিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে পাবনার বিশিষ্ট সমাজসেবক ও জাতীয় ঠিকাদার গোলাম রব্বানী কামনা সভাপতি এবং পাবনা আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া ডা. মো. আব্দুস ছালাম যুগ্ম সাধারণ সম্পাদক, রেজাউল ইসলাম রেজা সহ-সভাপতি এবং গোলাম মোস্তফা ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
কমিটি গঠনের পর নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব গোলাম রব্বানী কামনা তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন,
“আপনারা আমাকে যে মহান দায়িত্বে নির্বাচিত করেছেন, তার ভার বহন করা সহজ নয়। তবুও আমি আন্তরিকভাবে চেষ্টা করব বালিয়াহালট গোরস্থান, মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ মাঠের উন্নয়নে নিরলসভাবে কাজ করতে। আমাদের সকলকে সৎ, নির্ভীক ও দায়িত্বশীলভাবে নিজেদের কর্তব্য পালন করতে হবে।”
তিনি আরও বলেন,
“এটা আমার মসজিদ নয়, এটা আল্লাহ তায়ালার মসজিদ। একদিন আমাদের সবার জানাজা এই ঈদগাহ মাঠেই হতে পারে, আর শেষ আশ্রয় হবে এই গোরস্থানে। তাই আমি চাই, আমার দায়িত্বকালীন সময়েই এই প্রতিষ্ঠানগুলোর বাকি কাজগুলো সম্পন্ন করতে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা কবির আহমেদ, ব্যবসায়ী ও ঠিকাদার কাউসার আহমেদ কনক, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত মুসল্লি।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment