পাবনায় দূর্বৃত্তের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহ*ত
বিশেষ প্রতিনিধিঃ
পাবনা'য় দূর্বৃ*ত্তের ছু*রিকাঘা*তে তুষার নামে একাদশ শ্রেণির এক ছাত্র নিহ*ত হয়েছে। রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে পাবনা শহরের খেয়াঘাট বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে। নিহ*ত তুষার (২০) পাবনা শহরের রাধানগর এলাকার ময়দানপাড়া এলাকার আব্দুল মান্নান এর ছেলে ও পাবনা শহরের জুবলী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুর্ব শত্রু*তার জের ধরে রাতে বর্ণমালা কিন্ডারগার্টেনের জঙ্গলের ভেতরে ছু*রিকাঘা*তে গুরুতর জখ*ম করা হয় তুষারকে। উল্লেখ্য, শনিবার (১৬ নভেম্বর) সকালে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের মানসিক হাসপাতাল সংলগ্ন বেতেপাড়ায় প্রতিপক্ষের হা*মলায় জালাল উদ্দিন নামে এক বিএনপি কর্মির মৃ*ত্যু হয়।
সিএনএফ টিভি।



Comments
Post a Comment