সিসিডিবি'র সহায়তায় গঠিত পাবনা সদর উপজেলাধীন ৯টি গ্র্যাজুয়েট সমিতি হস্তান্তর

রবিউল রনি: সিসিডিবি"র সহায়তায় গঠিত পাবনা সদর উপজেলাধীন ৯টি গ্র্যাজুয়েট সমিতি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই বুধবার দুপুরে পাবনা সদর উপজেলা আব্দুর রব (বগা মিয়া) মিলনায়তনে জালালপুর সিসিডিবি  উপজেলা নেটওয়ার্ক ও সমিতি সমূহের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি  ছিলেন পাবনা সদর উপজেলা চেয়ারম্যান সোহেল হাসান শাহীন, বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা সোলায়মান বেগ। অতিথি চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন মালঞ্চী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির আহমেদ বাবু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিসিডিবি এরিয়া ম্যানেজার ডেনিস মারান্ডী, সদর উপজেলা সমবায় অফিসার মোঃ মাসুদ রানা প্রমুখ। এছাড়া উপস্থিত ৯ টি সমিতির  সভাপতি  সম্পাদক নিজেদের অনুভূতির প্রকাশ করেন। এ সময় নারী ক্ষমতায়ন নয়টি গ্রাজুয়েট সমিতি হস্তান্তর করা হয়। এই হস্তান্তরের ফলে এসকল সমিতি সমূহ স্বাধীনভাবে তাদের নিজ কার্যক্রম পরিচালনা করতে পারবে। সিসিডিবি এসব সমিতি গঠনে প্রাথমিক পরিচালনায় অংশগ্রহণ করলেও সমিতি যখন গ্র্যাজুয়েট হয় তখন সেটা স্বাধীন সংগঠনের রুপ লাভ করে। সমবায় সমিতি আইন অনুযায়ী সমিতি সমূহ পরিচালিত হয়। উল্লেখ্য সিসিডিবি সব সমিতির সদস্যদের টেকস‌ই প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে দীর্ঘ বছর ধরে দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, অ্যাডভোকেসি বা অধিকার বিষয়ক, নারী পুরুষ সমতা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষণ প্রদান করে। বর্তমানে প্রতিষ্ঠান মনে করে যে ঐ সমিতি গুলো প্রাতিষ্ঠানিক সক্ষমতা, আর্থিক সচ্ছলতা এবং কর্মসূচি গত স্থায়ীত্ব শীতলতা অর্জন করতে সক্ষম হয়েছে। ফলে তাদের দালিলিক ভাবে সমিতি হস্তান্তরিত করা হয়। ফকিরপুর বনলতা বহুমুখী সমবায় সমিতি লিঃ, ধর্ম গ্রাম বহুমুখী সমবায় সমিতি লিঃ , ভেগুরামপুর ঝিনুক, জোতকলসা মহিলা, জোত‌আদম, বড় দিকশাইল প্রভাতী, রাজাপুর একতা , রামচন্দ্রপুর মহিলা, সোনালিকা বহুমুখী সমবায় সমিতিকে দলিলপত্র হস্তান্তর করা হয়। বক্তব্য প্রদান কালে সমিতি সমূহের সভাপতি সম্পাদকেরা বলেন তাদের সমিতি অতি ক্ষুদ্র অবস্থায় শুরু হলেও আজ তারা স্বাবলম্বী হয়েছেন। যাদের কোন কিছুই ছিল না কিন্তু এখন তারা অনেক সচেতন ও স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হয়েছেন। এখানে শুধু আর্থিক লেনদেন করা হয় তা নয়। বরং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় এসকল সমিতি থেকে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার