চাটমোহর উপজেলায় ১১ জনের মনোনয়নপত্র দাখিল
চাটমোহর প্রতিনিধিঃ
আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পাবনার চাটমোহর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন,ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক মেয়র মির্জা
রেজাউল করিম দুলাল এবং পাবনা জজ কোর্টের এজিপি এ্যাড.সাইদুল ইসলাম চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক (আওয়ামীলীগ), উপজেলা যুবলীগের সাধারণ
সম্পাদক মোঃ সাইদুল ইসলাম (আওয়ামীলীগ), আসাদুজ্জামান পান্না (আওয়ামী লীগ), ওবায়দুল ইসলাম মিঠু (আওয়ামী লীগ) ও হুমায়ুন কবির (আওয়ামী লীগ) মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান
মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন (আওয়ামীলীগ), সাবিনা ইয়াসমিন রানী (আওয়ামী লীগ) ও আরিফিন আকতার লিলি মনোনয়নপত্র দাখিল করেছেন।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment