পাবনার আটঘরিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার
ফজলুর রহমান খানঃ
পাবনার আটঘরিয়ায় অস্ত্র ও গুলিসহ আরিফুল ইসলাম জয় (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা বাহিনী। শনিবার রাত পৌনে ৮ টার দিকে উপজেলার দেবোত্তর ইউনিয়নের সিংগরিয়া এলাকা থেকে তাকে অস্ত্র ও গুলিসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক দেবোত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের ইয়াকুর আলী
ব্যাপারীর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই বেনু রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অটঘরিয়ার সিংহরিয়া গ্রামে অভিযানে যায় তারা। এসময় আরিফুল ইসলাম জয়ের কাছ থেকে তল্যাশী চালিয়ে একটি ওয়ান সুটার গান, ৩ রাউন্ড গুলি পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে আটঘরিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, আরিফুলকে আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment