ভরদুপুরে দোকানের ক্যাশ ড্রয়ার ভেঙ্গে ৪২হাজার টাকা চুরি
সংবাদদার্তাঃ
দিন দুপুরে দোকানের ক্যাশ ড্রয়ার ভেঙ্গে ৪২ হাজার টাকা চুরি। ঘটনাটি ঘটেছে পাবনা থানাধীন আতাইকুলা রোড় শিবরামপুর সিদ্দিক মেমোরিয়াল স্কুল মাকের্টের মা মেডিক্যালে। সুত্র জানায়, গত ১২ ডিসেম্বর দুপুরে কে বা কারা দোকানে প্রবেশ করে দোকানের ক্যাশ ড্রয়ার ভেঙ্গে নগদ ৪২ হাজার টাকা
চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে দোকানের সত্ত্বাধিকারী মকছেদ আলীর ছেলে আব্দুল্লাহ আল হাদী বাদী হয়ে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। মামলার তদন্তকারী অফিসার এস আই নজরুল জানান, মার্কেটের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীকে ধরার সর্বোচ্চ চেস্টা চলছে।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment