ঈশ্বরদীতে ট্রেনে ককটেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদকঃপাবনার ঈশ্বরদীতে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটিতে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনটির একটি বগির জানালার কাঁচ ভাঙলেও কেউ হতাহত হয়নি,কলকাতাগামী এই ট্রেনটিতে। বুধবার ১ নভেম্বর দুপুর ১২টায় ঈশ্বরদী রেলওয়ে জংশনের লোকোসেড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ঈশ্বরদী রেলওয়ে জংশন অতিক্রম করে ঢাকা যাচ্ছিল। এ সময় ওই এলাকায় অবরোধের সমর্থনে এলাকায় কিছু যুবক বিক্ষোভ করে। পরে ঈশ্বরদী লোকোসেড এলাকায় ট্রেনটি পৌঁছালে তারা ককটেল নিক্ষেপ করে। 

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল বলেন, কে বা কারা মৈত্রী ট্রেনটিকে লক্ষ্য করে কিছু

একটা ছুড়ে মারে। এতে ট্রেনের বগির জানালা ভেঙ্গে যায়, কিন্তু কেউ হতাহত হয়নি। ট্রেনটি নির্দিষ্ট সময়ই ছেড়ে গেছে। তবে ঘটনাস্থলে আগুন জ্বালানোর আলামত পাওয়া গেছে।পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মাসুদ আলম বলেন, ট্রেন লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। এ সময় ট্রেনের একটি জানালার গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।


সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার