Posts

পাবনায় বিএনপির রাজনৈতিক কর্মসূচি স্থগিত ঘোষণা

স্টাফ রিপোর্টার: ড়বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকায় আগামী ১, ২ ও ৩ ডিসেম্বর ২০২৫ তারিখের সকল রাজনৈতিক কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে পাবনা জেলা বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, এই সংকটময় মুহূর্তে পাবনার গণমানুষের নেতা, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং পাবনা-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বর্তমানে হাসপাতালে অবস্থান করে ম্যাডামের চিকিৎসার খোঁজখবর রাখছেন। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে পাবনার নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি স্থগিত করা হয়েছে। একইসাথে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে অনুরোধ জানানো হয়েছে। এ ঘোষণা দেন জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক জহুরুল ইসলাম। তিনি বলেন, “ম্যাডামের আশু সুস্থতার জন্য সবাইকে দোয়া করতে হবে এবং দলের বর্তমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।” সিএনএফ টিভি।

পাবনা বালিয়াহালট গোরস্থান-হাফিজিয়া মাদ্রাসা ও ঈদগাহ মাঠের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সভাপতি গোলাম রব্বানী কামনা ও সাধারণ সম্পাদক মাওলানা মো. নজরুল ইসলাম রাব্বি ইসলাম : পাবনা শহরের বালিয়াহালট এলাকায় বালিয়াহালট গোরস্থান, হাফিজিয়া মাদ্রাসা ও আজাদ ঈদগাহ মাঠের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজ শেষে বালিহালট মডেল মসজিদে অনুষ্ঠিত সভায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থনে ১০১ সদস্যবিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে পাবনার বিশিষ্ট সমাজসেবক ও জাতীয় ঠিকাদার গোলাম রব্বানী কামনা সভাপতি এবং পাবনা আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া ডা. মো. আব্দুস ছালাম যুগ্ম সাধারণ সম্পাদক, রেজাউল ইসলাম রেজা সহ-সভাপতি এবং গোলাম মোস্তফা ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কমিটি গঠনের পর নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব গোলাম রব্বানী কামনা তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “আপনারা আমাকে যে মহান দায়িত্বে নির্বাচিত করেছেন, তার ভার বহন করা সহজ নয়। তবুও আমি আন্তরিকভাবে চেষ্টা করব বালিয়াহালট গোরস্থান, মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ মাঠের উন্নয়নে নিরলসভাবে কাজ করতে। আমাদের সকলকে সৎ, নির্ভীক ও দায়িত্বশীলভাবে ...

কক্স বাজারে আকিজ প্লস্টিকের বিজনেস সামিট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সম্প্রতি কক্সবাজারে সি-পার্ল হোটেলে অনুষ্ঠিত হলো আকিজ প্লাস্টিকের বিজনেস সামিট ২০২৫। অনুষ্ঠানে উপস্থি ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন। এবারের স্লোগান ছিলো “সাফল্যের যাত্রায় আপোসহীনচ্। সারাদেশ থেকে আগত ৪০০ এর অধিক ডিলারগণ এতে অংশ গ্রহণ করেন। বিজনেস সামিটে খুলনা জোনের জোনাল ১ম স্থান লাভ করেন খুলনার দৌলতপুর উপজেলার আড়ংঘাটার মায়ের দোয়া সংসার এর প্রোপাইটার মোঃ মোস্তফা কামাল। সিএনএফ টিভি।

এমপিওভূক্ত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ পাবনার আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপার্টারঃ এমপিওভক্ত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ পাবনার আহায়ক কমিটি গঠন । মাসুদিয়া ভবানীপুর কজবি ডিগ্রি কলজর অধ্যক্ষ সামছুল হুদা ডিগ্রি কলজর সভাপতি নজরুল ইসলাম খান বাবুক আহায়ক এবং জ্যষ্ঠ প্রভাষক এস এম মাহবুব আলমকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসবে রয়েছেন সামছুল হুদা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম বাবু, শহীদ এম মনছুর আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম, সিটি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, ইসলামীয় ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহাম্মদ আলী, সাঁথিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মনছুর আলম, আতাইকুলা ডিগ্রি কলেজের প্রভাষক রাজু ইসলাম ওলী, ইমাম গাযযালী গালর্স স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম ও শহীদ আহমদ রফিক বালিকা উচ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম। বুধবার সন্ধ্যা ৭ টায় দৈনিক সিনসা কাযার্লয়ে অনুষ্ঠিত আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দন বিশিষ্ট শিক্ষাবিদ বাকশিস কদ্রীয় কমিটির সাবক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। ইমাম গাযযালী গালর্স স্কুল এন্ড কলজর অধ্যক্ষ সুরাইয়া সুলতানা‘র সভাপতিত্বে এবং...

শিমুল বিশ্বাসের উদ্যোগে অনুমোদিত হলো পাবনা মানসিক হাসপাতাল রূপান্তর প্রকল্প

রহমতুল্লাহ দোলন : দীর্ঘ দুই বছরের অপেক্ষার পর অবশেষে গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল দেশের বহুল প্রত্যাশিত ‘মানসিক হাসপাতাল, পাবনাকে আন্তর্জাতিক মানসম্পন্ন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর প্রকল্প’। তিন বছর মেয়াদি এ প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৬৫ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে পাবনা মানসিক হাসপাতাল ৫ শ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীত হবে— যা দেশের মানসিক স্বাস্থ্যসেবায় এক নতুন যুগের সূচনা ঘটাবে। মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহবুদ্দিন এর বিশেষ উদ্যোগ ও দিকনির্দেশনায় প্রায় দুই বছর আগে প্রকল্পটির প্রস্তাব গৃহীত হয়। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং পাবনা-৫ আসনের ধানের শীষের কান্ডারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস একনেকে প্রকল্পটি অনুমোদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকা পালন করেন। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পাবনা তথা সমগ্র দেশের মানসিক স্বাস্থ্যসেবা খাতে এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিশেষজ...

পাবনায় ফিলিস্তিনিদের পক্ষে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত

হৃদয় হোসেন নিরব : আজ পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের শ্রীপুর খতিব আব্দুল জাহিদ স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে ফিলিস্তিনিদের পক্ষে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এই মানবিক ও ঐক্যবদ্ধ শোডাউনে অংশগ্রহণ করেন শ্রীপুর, পূর্ব রাঘবপুর, নতুন পাড়া, ফকিরপুর, নলদহ, দোগাছিসহ আশপাশের ৫-৬টি গ্রামের হাজারো মানুষ। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোডাউনটি পরিণত হয় এক মহাসমাবেশে। অনুষ্ঠানে বক্তারা ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান। তারা বলেন, মুসলিম বিশ্বের ঐক্য ও মানবতার জাগরণই ফিলিস্তিনিদের মুক্তির একমাত্র পথ। বক্তারা আরও বলেন, “ফিলিস্তিনের মানুষের প্রতি সমর্থন জানানো শুধু মুসলমানদের নয়, এটি মানবতার দায়িত্ব।” তারা বিশ্বনেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান, যেন অবিলম্বে নিরীহ শিশু ও নারী হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। শোডাউনের পুরো এলাকা ‘ফ্রি প্যালেস্টাইন’ ও ‘স্টপ জেনোসাইড ইন গাজা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। স্থানীয় তরুণ-যুবকরা ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে অংশ নেন শোভাযাত্রায়। অনুষ্ঠানের শেষে ফিলিস্তিনের শহীদদের আত্মার মাগফেরাত ...

পাবনায় প্রায় আট লক্ষ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে

স্টাফ রিপোর্টার | সিএনএফ টিভি পাবনা, ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে পাবনা জেলার সর্ববৃহৎ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫, যেখানে প্রায় ৮ লক্ষ শিশুকে টাইফয়েড জ্বর থেকে সুরক্ষা প্রদানের লক্ষ্যে টিকা প্রদান করা হবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জেলা তথ্য অফিসের আয়োজনে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে জেলা পরিষদ রশিদ হলে অনুষ্ঠিত এক কনসালটেশন কর্মশালায় এই তথ্য জানান সিভিল সার্জন ডা. মোঃ আবুল কালাম আজাদ। তিনি বলেন, “একটি সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে আগামী প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ খায়রুল কবীর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রাশেদুল বারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র তথ্য অফিসার মোঃ সামিউল আলম...