Posts

পাবনায় অজ্ঞাত বাস/ ট্রাকের চাপায় প্রা*ণ গেলো অজ্ঞাত বৃদ্ধের

Image
সংবাদদাতাঃ আজ সোমবার ২৫ নভেম্বর ভোর অনুমান পৌঁনে ৫ টার সময় পাবনা সদর থানাধীন মালঞ্চি ইউনিয়ন এলাকার (পাবনা টার্মিনাল টু ঈশ্বরদী রোড) নুরপর বাইপাস রোড়ের পাবনা কমিউনিটি হাসপাতালের অনুমান ২০ গজ পূর্বদিকে অজ্ঞাত নামা এক ব্যাক্তি বয়স অনুমান ৬০ বছর রাস্তায় চলাচলের সময় অজ্ঞাত নামা ঘাতক বাস/ ট্রাকের চাপায় ঘটনাস্থলে মৃ*ত্যু বরণ করেন। তার মাথা থেঁতলে গেছে। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভেঙ্গে গেছে। এখন পর্যন্ত মৃ*তদেহ সনাক্ত হয় নাই। এব্যাপারে এস আই রায়হান সিএনএফ টিভিকে জানান ওই এলাকার ও অন্য এলাকার যারা ভোরে বাড়ির বাইরে বের হয়েছেন তাদের পরিবারের সদস্যরা একটু খোঁজ খবর নিলে পরিচয় জানা যেতে পারে। আইনগত কার্যক্রম অব্যাহত আছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে। সিএনএফ টিভি।

পাবনায় দূর্বৃত্তের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহ*ত

Image
বিশেষ প্রতিনিধিঃ পাবনা'য় দূর্বৃ*ত্তের ছু*রিকাঘা*তে তুষার নামে একাদশ শ্রেণির এক ছাত্র নিহ*ত হয়েছে। রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে পাবনা শহরের খেয়াঘাট বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে। নিহ*ত তুষার (২০) পাবনা শহরের রাধানগর এলাকার ময়দানপাড়া এলাকার আব্দুল মান্নান এর ছেলে ও পাবনা শহরের জুবলী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুর্ব শত্রু*তার জের ধরে রাতে বর্ণমালা কিন্ডারগার্টেনের জঙ্গলের ভেতরে ছু*রিকাঘা*তে গুরুতর জখ*ম করা হয় তুষারকে। উল্লেখ্য, শনিবার (১৬ নভেম্বর) সকালে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের মানসিক হাসপাতাল সংলগ্ন বেতেপাড়ায় প্রতিপক্ষের হা*মলায় জালাল উদ্দিন নামে এক বিএনপি কর্মির মৃ*ত্যু হয়। সিএনএফ টিভি।

ফসলি জমি জবরদখল চেষ্টার অভিযোগ পাবনায়

Image
বিশেষ প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে ভাই ও বোনের বিরুদ্ধে ফসলি জমি জবরদখলের অভিযোগ উঠেছে। এজাহার সূত্রে জানা যায় গত ২০১৩ সালে ফরিদপুর থানাধীন দহকুলাডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মান্নান সরকারের মৃত্যুর পর তার তিন ছেলে ও এক মেয়ের মাঝে সম্পত্তি ভাগ হয়। তার স্ত্রী জীবিত থাকায় তার ছোটো ছেলে বাবু সরকার (৪৮) পৈত্রিক সূত্রে পাওয়া ৬ বিঘা সম্পত্তি তার মায়ের ভরণ পোষণের জন্য মাকে ভোগ দখলে দেন। বাবু ব্যবসায়িক প্রয়োজনে পাবনা শহরে বসবাস করায় সেই সুযোগে তার মেঝ ভাই মিল্টন সরকার (৫০), কাশিপুরধীন বোন রুখসানা বেগম (৪৫) ও ভাগিনা রাব্বী দেওয়ান সুকৌশলে বাবুর মাকে ভোগ দখলে দেয়া বাবুর সেই সম্পত্তি তার অগোচরে বিভিন্ন জায়গায় ২ লক্ষ ৯০ হাজার টাকায় কট দেয়। মায়ের মৃত্যুর পর বাবু সেই সম্পত্তি নিজের দখলে নিতে গেলে বিষয়টি জানতে পারে। তখন সে তার প্রাপ্ত ৬ বিঘা সম্পত্তি কট ছাড়িয়ে দিতে ভাই, বোন ও ভাগিনাকে অনুরোধ করলে তারা ২-১ মাসের মধ্যে বাবুকে টাকাটা দিয়ে দেবে বলে বাবুকে টাকাটা পরিশোধ করতে বলে। বাবু তাদের সরল বিশ্বাস করে ২ লক্ষ ৯০ হাজার টাকা দিয়ে কট ছাড়ায় কিন্তু ২ মাস পার হলে তারা বাবুকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে। বাবু বার ...

বীর মুক্তিযাদ্ধা রফিকুল ইসলাম বকুল'র ২৪তম শাহাদাৎ বার্ষিকী ১০ নভম্বর

Image
নিজস্ব প্রতিনিধি পাবনা প্রতিনিধি : ১০ নভম্বর ২০২৪ ইং রবিবার পাবনায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তালনকারী ও মুক্তিযুদ্ধকালীন সময় বৃহত্তর পাবনা জলার মুজিব বাহিনী ও মুক্তিবাহিনী প্রধান, সাবক সংসদ সদস্য, বীর মুক্তিযাদ্ধা রফিকুল ইসলাম বকুলর ২৪ তম শাহাদৎ বার্ষিকী। পাবনার গণমানুষর প্রাণপ্রিয় নেতা রফিকুল ইসলাম বকুল ২০০০ সালর ১০ নভম্বর এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেন। তাঁর শাহাদৎ বার্ষিকী উপলক্ষ কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল ৭টায় মরহুমের কবর জিয়ারত, পবিত্র কুরআন খানী, এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ। মরহুম রফিকুল ইসলাম বকুল পাবনা সদর আসন থেকে তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭১ সালের ২৩ মার্চ পাবনা টাউন হল ময়দান পাবনায় সর্বপ্রথম বাংলাদশর পতাকা উত্তালন করেন। তিনি দীর্ঘদিন পাবনা জলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মত্যুর আগ পর্যন্ত পাবনা জলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য হিসব নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সিএনএফ টিভি।

দালাল মারুফের ইউরোপের চক্করে পরে নিঃস্ব শত-শত পরিবার

Image
তানহা চৌধুরী রুদ্রঃ দালাল মারুফের সন্ধান দিতে পারলে পাঁচ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা ভূক্তভোগীদের। ইউরোপে পাঠানোর কথা বলে কোটি কোটি টাকা আত্মসাৎ করে পলাতক মুরাদনগর,বাঙ্গরা বাজার থানা মুকলিশপুর গ্রামের হারুনুর রশিদ ভূইয়ার বড় ছেলে মারুফ ভূইয়া। দালাল মারুফের প্রতারণার ফাঁদ :- দালাল মারুফ দাবি করেন ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে নিজ স্ত্রী সহ ছোট ভাই ও শালা সমন্ধি রয়েছেন, নিজ স্ত্রী ও ছোট ভাই এবং শালা সমন্ধিরা খুব সহজেই ইউরোপে লোক নিতে পারেন মাত্র এক থেকে দুই মাসের মধ্যে! এমন মিষ্টি মিষ্টি মনভুলানো আলাপ করেই পাসপোর্ট নেয় দালাল মারুফ! পাসপোর্ট নেওয়ার এক সপ্তাহের মধ্যেই ভূয়া কিছু কাগজ পত্র বুঝিয়ে দিয়ে সরল বিশ্বাসী ইউরোপ যাওয়ার আগ্রহী যাত্রীদেরকে! দালাল মারুফ এর প্রতারণাকে বিশ্বাস করে প্রতি যাত্রী৯/ ১০/১২/১৩ লক্ষ টাকা! যার কাছ থেকে যেমন আদায় করতে পারছে এই দালাল মারুফ!শতশত পরিবারের ইউরোপের স্বপ্ন ভেঙ্গে দিলো দালাল মারুফ! কোটি কোটি টাকা নিয়ে আত্মগোপনে আছে এই দালাল মারুফ! এই বিষয়ে ভুক্তভোগীরা ঢাকা ও কুমিল্লা এবং যার যার নিজস্ব এলাকায় পুলিশ প্রশাসন কে অভিযোগ করেন। এবং ভুক্তভোগীরা দালাল মারুফ এর...

সিসিডিবি'র সহায়তায় গঠিত পাবনা সদর উপজেলাধীন ৯টি গ্র্যাজুয়েট সমিতি হস্তান্তর

Image
রবিউল রনি: সিসিডিবি"র সহায়তায় গঠিত পাবনা সদর উপজেলাধীন ৯টি গ্র্যাজুয়েট সমিতি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই বুধবার দুপুরে পাবনা সদর উপজেলা আব্দুর রব (বগা মিয়া) মিলনায়তনে জালালপুর সিসিডিবি  উপজেলা নেটওয়ার্ক ও সমিতি সমূহের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি  ছিলেন পাবনা সদর উপজেলা চেয়ারম্যান সোহেল হাসান শাহীন, বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা সোলায়মান বেগ। অতিথি চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন মালঞ্চী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির আহমেদ বাবু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিসিডিবি এরিয়া ম্যানেজার ডেনিস মারান্ডী, সদর উপজেলা সমবায় অফিসার মোঃ মাসুদ রানা প্রমুখ। এছাড়া উপস্থিত ৯ টি সমিতির  সভাপতি  সম্পাদক নিজেদের অনুভূতির প্রকাশ করেন। এ সময় নারী ক্ষমতায়ন নয়টি গ্রাজুয়েট সমিতি হস্তান্তর করা হয়। এই হস্তান্তরের ফলে এসকল সমিতি সমূহ স্বাধীনভাবে তাদের নিজ কার্যক্রম পরিচালনা করতে পারবে। সিসিডিবি এসব সমিতি গঠনে প্রাথমিক পরিচালনায় অংশগ্রহণ করলেও সমিতি যখন গ্র্যাজুয়েট হয় ত...

পাবনা সাঁথিয়ায় বজ্রপাতে এক জনের মৃত্যু

Image
স্টাফ রিপোর্টারঃ পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের রামভাদ্রবাটি গ্রামে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।অন্য একজন গুরুতর আহত অবস্থায় স্থানীয় হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রযেছে । আজ ৩০ জুন রবিবার ১২:৩০ এর দিকে প্রচন্ড মেঘে চারিদিকে অন্ধকার হয়ে যায় এমন সময়ে বজ্রপাতে মো: আমির হোসেন নামে একজনের মৃত্যু হয় । মো: আমির হোসেন রামভদ্রবাটি গ্রামের মো: মোসলেম উদ্দিনের বড় ছেলে বজ্রপাতে আমির হোসেন এর শরীর পুরে ঝাজড়া হয়ে যায় । আহত ব্যক্তি একই গ্রামের মৃত: আ: গনি খানের ছেলে মো: মাজেম খান।প্রত্যেকদর্শী ও এলাকাবাসী জানান যে, দুপরের দিকে মেঘে সময়ে মো: আমির হোসেন তার কৃষি জমিতে কাজের জন্য মাঠে অবস্থান করলে এমন সময়ে মেঘ আসলে মেঘের ডাকে বজ্রপাতে তার মৃত্যু হয় । কাশিনাথপুর ইউনিয়নে ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ হান্নান মিয়া দৈনিক সিনসা কে জানায় তিনি একজন কৃষক তার গোয়ালের গরুর ঘাস করতে গিয়ে বজ্রপাতে এই ব্যক্তির মৃত্যু হয় । নিহত মো: আমির হোসেনকে বজ্রপাতের আক্রান্ত হলে তাকে সুস্থ্য সেবা করতে এগিয়ে আসেন মো: মাজেম খান তখন সে আহত হন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। পরর্বীতে এলাকাবাসীরা আহত ...