Posts

সিসিডিবি'র সহায়তায় গঠিত পাবনা সদর উপজেলাধীন ৯টি গ্র্যাজুয়েট সমিতি হস্তান্তর

Image
রবিউল রনি: সিসিডিবি"র সহায়তায় গঠিত পাবনা সদর উপজেলাধীন ৯টি গ্র্যাজুয়েট সমিতি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই বুধবার দুপুরে পাবনা সদর উপজেলা আব্দুর রব (বগা মিয়া) মিলনায়তনে জালালপুর সিসিডিবি  উপজেলা নেটওয়ার্ক ও সমিতি সমূহের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি  ছিলেন পাবনা সদর উপজেলা চেয়ারম্যান সোহেল হাসান শাহীন, বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা সোলায়মান বেগ। অতিথি চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন মালঞ্চী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির আহমেদ বাবু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিসিডিবি এরিয়া ম্যানেজার ডেনিস মারান্ডী, সদর উপজেলা সমবায় অফিসার মোঃ মাসুদ রানা প্রমুখ। এছাড়া উপস্থিত ৯ টি সমিতির  সভাপতি  সম্পাদক নিজেদের অনুভূতির প্রকাশ করেন। এ সময় নারী ক্ষমতায়ন নয়টি গ্রাজুয়েট সমিতি হস্তান্তর করা হয়। এই হস্তান্তরের ফলে এসকল সমিতি সমূহ স্বাধীনভাবে তাদের নিজ কার্যক্রম পরিচালনা করতে পারবে। সিসিডিবি এসব সমিতি গঠনে প্রাথমিক পরিচালনায় অংশগ্রহণ করলেও সমিতি যখন গ্র্যাজুয়েট হয় ত...

পাবনা সাঁথিয়ায় বজ্রপাতে এক জনের মৃত্যু

Image
স্টাফ রিপোর্টারঃ পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের রামভাদ্রবাটি গ্রামে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।অন্য একজন গুরুতর আহত অবস্থায় স্থানীয় হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রযেছে । আজ ৩০ জুন রবিবার ১২:৩০ এর দিকে প্রচন্ড মেঘে চারিদিকে অন্ধকার হয়ে যায় এমন সময়ে বজ্রপাতে মো: আমির হোসেন নামে একজনের মৃত্যু হয় । মো: আমির হোসেন রামভদ্রবাটি গ্রামের মো: মোসলেম উদ্দিনের বড় ছেলে বজ্রপাতে আমির হোসেন এর শরীর পুরে ঝাজড়া হয়ে যায় । আহত ব্যক্তি একই গ্রামের মৃত: আ: গনি খানের ছেলে মো: মাজেম খান।প্রত্যেকদর্শী ও এলাকাবাসী জানান যে, দুপরের দিকে মেঘে সময়ে মো: আমির হোসেন তার কৃষি জমিতে কাজের জন্য মাঠে অবস্থান করলে এমন সময়ে মেঘ আসলে মেঘের ডাকে বজ্রপাতে তার মৃত্যু হয় । কাশিনাথপুর ইউনিয়নে ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ হান্নান মিয়া দৈনিক সিনসা কে জানায় তিনি একজন কৃষক তার গোয়ালের গরুর ঘাস করতে গিয়ে বজ্রপাতে এই ব্যক্তির মৃত্যু হয় । নিহত মো: আমির হোসেনকে বজ্রপাতের আক্রান্ত হলে তাকে সুস্থ্য সেবা করতে এগিয়ে আসেন মো: মাজেম খান তখন সে আহত হন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। পরর্বীতে এলাকাবাসীরা আহত ...

দেশে ঋণগ্রস্থ প্রবাসে প্রতারণার শিকার & হতাশায় আত্মহ*ত্যা

Image
সংবাদদাতাঃ পাবনার সাঁথিয়া উপজেলার রসুলপুর গ্রামে জাহিদুল ইসলাম (২৪) নামে মালয়েশিয়া ফেরত এক যুবক আত্মহত্যা করেছেন। দেশে বিপুল পরিমাণ টাকা ঋণগ্রস্ত ও মালয়েশিয়ায় গিয়েও তিনি প্রতারণার শিকার হয়ে হতাশাগ্রস্ত ছিলেন। বুধবার (২৬ জুন) ভোরে বাড়ির পাশে আম গাছে রশি দিয়ে ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেন। তিনি ক্ষেতুপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের কৃষক শুকচাঁদ আলীর ছেলে। জানা গেছে, জাহিদুল প্রায় এক বছর আগে বিভিন্ন জনের কাছ থেকে ঋণ করে মালয়েশিয়া যান। সেখানে প্রায় তিন মাস আগে মলম পার্টির খপ্পরে পড়ে অজ্ঞান হয়ে টাকা পয়সা হারান। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান তিনি। এরপর সেখান থেকে গত মার্চ মাসের শেষের দিকে বাড়ি চলে আসেন। আসার পর বেশিরভাগ সময় চুপচাপ থাকতেন, কারো সঙ্গে ঠিকমতো কথা বলতেন না। মঙ্গলবার রাতে সবার সঙ্গে খাবার খেয়ে রাত ১১টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। সকালে বাড়িতে না দেখে বাড়ির লোকজন জাহিদুলকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে সকাল ৬টার দিকে স্বজনরা দেখতে পান বাড়ির পাশে আম গাছের সঙ্গে ফাঁস নিয়ে তিনি ঝুলে আছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। জাহিদুল ইসলামের ভাগনে রিপন হোসেন জানান, ঋণ করে তার মামা মাল...

পাবনায় মাদক মামলায় এক আসামীর যাবজ্জীবন কারাদন্ড

Image
এসএম আলমঃ পাবনায় একটি মাদক মামলার এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ২৭ জুন দুপুরে জেলা ও দায়রা জজ মো: ওয়ালিউল ইসলাম এ রায় দেন। মামলার বিবরনে জানা যায়, এবছরের ৪ ফেব্রুয়ারি জেলার সদর উপজেলার কবিরপুর গ্রাম থেকে মাদক ব্যবসায়ী আসামী আরিফের দেহ তল্লাশী করে পুলিশ ৩০ গ্রাম হেরোইণ এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দিলে আদালত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে এ রায় প্রদান করেন। এস.আই জাহাঙ্গীর আলম পাবনা সদর থানায় এজাহার করেন যে, তিনি সঙ্গীয় এ.এস.আই মামুন অর রশিদ, এ.এস.আই আমিনুর রহমান, কনস্টেবল -৮৯৫ ফিরোজ হোসেন, গোয়েন্দা শাখা, পাবনার সহয়তায় মন্দিরপুরের সিদ্দিকের ছেলে গ্রেফতারকৃত আসামি আরিফ (৩০) কে দোগাছি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কবিরপুর হতে ৪ ফেব্রুয়ারি বিকাল সোয়া ৪ টায় তার দেহ তল্লাশী করে ৩০(ত্রিশ) গ্রাম হোরোইন ও ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পাবনা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ, মোহাম্মদ ওয়ালিউল ইসলাম মামলায় মোট ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত...

পাবনায় প্রতিপক্ষের হামলায় আ'লীগ কর্মীর মৃত্যু

Image
সফিক ইসলামঃ পাবনার সুজানগর উপজেলায় রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোজাহার বিশ্বাস (৫৪) নামের এক আওয়ামী লীগ কর্মী মারা গেছেন। বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মোজাহার বিশ্বাস সুজানগর উপজেলার আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের দক্ষিণ রাণীনগর এলাকার মৃত আছির উদ্দিন বিশ্বাসের ছেলে। বিষয়টি নিশ্চিত করে পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম বলেন, মোজাহার চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। ঢাকাতেই ময়নাতদন্ত হবে। মরদেহ আসার পর এবং কেউ যদি থানায় লিখিত অভিযোগ দেন তার পরই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব বলেন, আগে যে মারা গেছে সেও আমার কর্মী এখন যে মারা গেছেন সেও আমার কর্মী, তারা আওয়ামী লীগের কর্মী। আমি উভয় হত্যার বিচার চাই। পাশাপাশি যারা বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে তাদের কঠোর শাস্তি চাই, যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এ বিষয়ে সাবেক উপজেলা চেয়ার...

পাবনায় অভিজ্ঞতা ছাড়া জমি চাষ করতে গিয়ে ট্রাক্টরে পিষ্ট হয়ে নবম শ্রেণীর শিক্ষার্থীর মৃ*ত্যু

Image
আটঘরিয়া প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় ট্রাক্টরের ফলায় পিষ্ট হয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী মোস্তফা কামাল (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ২৫ জুন মঙ্গলবার সকালে পাবনা আটঘরিয়া ভরতপুর ঢেপারবিলে কৃষি জমি চাষ দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার স্বীকার হন নিহত কিশোর। নিহত মোস্তফা কামাল চাটমোহর উপজেলার ডিবি গ্রাম ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে ডিবি গ্রাম উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদভা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ: সাত্তার। স্থানীয়রা জানান, উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর গ্রামের ঢেপার বিল নামক স্থানে ড্রাইভার হাফিজুর রহমান ট্রাক্টর দিয়ে আলহাজ্ব আক্কাস আলীর জমি চাষ করার সময় অসাবধানতা বসত গাড়িতে বসে থাকা মোস্তফা পড়ে গিয়ে ট্রাক্টরের নিচে চলে যায়। এসময় ট্রাক্টরের ফলায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, ঘটনার শোনা মাত্র আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি সরেজমিনে তদন্ত করে তিনি বলেন, মোস্তফা ট্রাক্টরের হেল্পার ছিলেন। অসাবধানতাবশত ট্রাক্টর থেকে পড়ে গিয়ে এ ঘটনা ঘটে। এটি একটি দুর্ঘ...

হ*ত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় পাবনায়

Image
বিশেষ প্রতিনিধিঃ পাবনার আমিনপুর থানা এলাকার আব্দুল গাফফার মাছুম নামের এক কলেজ ছাত্রকে হত্যার ঘটনায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১২টার দিকে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার মিনিদিয়ার চর এলাকার নুরাল মেম্বারের ছেল মো. আজিম (৩৫), চৌহালীর বাউসা এলাকার ওহাব মোল্লার ছেলে মো. শহিদুল (২৮) এবং একই এলাকার মৃত মছলত সরদারের ছেলে ছাবেদ আলী (৩০)। আসামিরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন পরে তাদের কারাগারে পাঠানো হয়। এজাহার সূত্রে জানা গেছে, নিহত আব্দুল গাফফার মাছুম সুজানগরের দুলাইয়ের ডা. জহুরুল কামাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। ২০১৫ সালের ১৯ আগস্ট কলেজে ক্লাস চলাকালীন সময়ে মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের কথা বলে কৌশলে অপহরণ করেন চাচাতো দুলাভাই মো. আজিম। পরের দিন মাছুমের ফোনে কল করা হলে অজ্ঞাত পরিচয়ে জানান মাছুমকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করেন। পরে দুলাভাই মো. আজিমকে সন্...