Posts

পাবনা সদর- ঈশ্বরদী ও আটঘরিয়ায় কাল ভোট

Image
বিশেষ প্রতিনিধিঃ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ষষ্ঠ উপজেলা সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে পাবনার সদর, ঈশ্বরদী ও আটঘরিয়ায় আগামীকাল বুধবার সকাল ৮টা হতে বিকাল ৪ টা পর্যন্ত চলবে চেয়ারম্যান - ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ভোট গ্রহন। এতে পাবনা সদর উপজেলায় ২ লক্ষ ৫০ হাজার ৬শ ১২ জন পুরুষ, ২ লক্ষ ৪২ হাজার ৭ শ ৩৩ জন মহিলা ও ৪ জন হিজড়াসহ মোট ৪ লক্ষ ৯৩ হাজার ৩ শ ৪৯ জন ভোটার ভোট দিতে পারবেন। ঈশ্বরদীতে নারী-পুরুষ মিলিয়ে মোট ২ লক্ষ ৭৭ হাজার ৩শ ৭১ জন এবং আটঘড়িয়ায় ১ লক্ষ ৩৮ হাজার ৮ শ ৬১ জন ভোটার রয়েছেন। তিনটি উপজেলায় স্থায়ী ও অস্থায়ী ২ শ ৯২ টি ভোট কেন্দ্রে সর্বমোট ৯ লক্ষ ৯ হাজার ৫ শ ৮১ জন ভোটার এ ভোটে অংশগ্রহণ করতে পারবেন । আগামীকাল তৃতীয় ধাপে একযোগে পাবনাসহ দেশের ৭৭ টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে সদরে ৫ জন হেভি ওয়েট চেয়ারম্যান প্রার্থী - ১২ জন ভাইস চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান, ঈশ্বরদীতে ৩ জন চেয়ারম্যান - ৭ জন ভাইস চেয়ারম্যান ও ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান এবং আটঘরিয়ায় ২ জন চেয়ারম্যান - ৪ জন ভাইস চেয়ারম্যান ও ৮ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২...

সাঁথিয়ায় কিস্তির টাকা না দিতে পারায় যুবকের আত্মহ*ত্যা

Image
ফারুক হোসেন : পাবনার সাঁথিয়ায় এনজিও ঋণের চাপে খাঁন বাহাদুর(৪২) নামে এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। রবিবার সকাল ৬টা থেকে সাড়ে ৮টার কোন এক সময় সে এই ঘটনাটি ঘটিয়েছে তার পরিবারের ধারণা। সে উপজেলার ভিটাপাড়া গ্রামের কাশেম আলী প্রামানিকের ছেলে। পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, খান বাহাদুরের সন্তান স্ত্রী ও বাবা-মাকে নিয়ে সুখে শান্তিতে সংসার চলছিল। খান বাহাদুর পেশায় একজন ট্রাক চালক ছিলেন। কাজকর্ম কম থাকায় সে এলাকার ২/৩টি এনজিও থেকে বেশ কিছু টাকা ঋণ নেন। প্রতি সপ্তাহে কিস্তির টাকা যোগার করতে খান বাহাদুর পড়ে মহা বিপদে। এনজিও গুলোর কর্তারা সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বাড়িতে এসে হাজির হন। খান বাহাদুরের ছেলে ইনছান আলী জানান, প্রতিদিন ট্রাক চালিয়ে যে পরিমান টাকা উপাজন হয় তাতে কিস্তির টাকা যোগার হয় না। আমার বাবা টাকা যোগার করতে না পারলে এনজিও কর্তারা বাড়ি থেকে যান না। তাদের নানান কথায় সে মানষিকভাবে ভেঙ্গে পড়েন। বাধ্য হয়ে বাড়িতে সে ঠিকমত আসতোনা। রবিবার সকালে বসতঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন জানান, ক...

পাবনায় অবৈধ শিক্ষকের কোচিংয়ে শিশুকে পি*টিয়ে র*ক্তাক্ত জখম

Image
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বেত দিয়ে পিটিয়ে রক্তাক্ত করায় শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীর বাবা। বৃহস্পতিবার (২৩ মে) পৌর শহরের দরিনারিচা রহমান কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পৌর শহরের সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত খণ্ডকালীন শিক্ষক উত্তম কুমার দাসের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। শিক্ষার্থী রাফসান পৌর শহরের শহীদ আমিনপাড়া এলাকার রকিবুল ইসলাম রকিবের ছেলে ও সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। রাফসানের বাবা রকিবুল ইসলাম বলেন, সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার মজুমদার ও খণ্ডকালীন শিক্ষক উত্তম কুমার দাস পৌর শহরের রহমান কলোনীর বাড়ি ভাড়া নিয়ে কোচিং সেন্টার খুলেছেন। বৃহস্পতিবার সকালে ওই কোচিং সেন্টারে প্রাইভেট পড়ার সময় শিক্ষক উত্তম কুমার শিক্ষার্থীদের বলেন, ‘আজ আমার মাথা ঠিক নেই, কথা বললে মার দিবো।’ এসময় রাফসান বলে, আপনিতো স্যার সবসময় মারেন। এখনতো আপনার বেত ভাঙা। কী দিয়ে মারবেন। এ কথা শোনার পর শিক্ষক উত্তম কুমার সব শিক্ষার্থীকে বলেন আজ তোদের ‘একটি ম্যাজিক দেখা...

পাবনার ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান সুলতান গ্রেপ্তার

Image
রাকিব হাসনাত : পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে পাবনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৪ মে) রাত ১২টার দিকে ভাঁড়ারার পার্শ্ববর্তী দোগাছী ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান আহমেদ তুহিন বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় দোগাছী ইউনিয়ন পরিষদের সামনে থেকে সুলতান মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ‘সুলতান মাহমুদ খান একাধিক মামলার আসামি। দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ উল্লেখ্য, ২০২১ সালের ২৬ ডিসেম্বর আতঙ্কে জনপদখ্যাত ভাঁড়ারা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, ওই বছরের ১১ ডিসেম্বর নৌকার প্রার্থী ও তৎকালীন চেয়ারম্যান আবু সাঈদ খানের সমর্থকদের সঙ্গে দুই স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ খান ও ইয়াসিন আলমের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে স্বতন্ত্র প্রার্থ...

পাবনায় ডিবি পরিচয়ে ছিনতাই & সংবাদ প্রকাশের পর আটক- ১

Image
পল্লব মাহমূদ : সংবাদ প্রকাশের পর পাবনার ঈশ্বরদীতে ডিবি পরিচয়ে ছিনতাই হওয়া ৭০ হাজার টাকা ও প্রশাসনের ব্যবহৃত হ্যান্ডকাফ উদ্ধারে তৎপর হয়ে উঠেছে পুলিশ। ইতিমধ্যে বুধবার (২২ মে) রাতে মো: বেলাল হোসেন (৪০) নামে একজন সন্দেহভাজন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। পরে বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কান্তি কুমার মোদক। আটক বেলাল হোসেন ঈশ্বরদী উপজেলার জগন্নাতপুর এলাকার শহীদুল ইসলামের ছেলে। এর আগে “পাবনায় ডিবি পরিচয়ে ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের গড়িমসি!” শিরোনামে গত সোমবার (২০ মে) দেশের জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসে পাবনার পুলিশ প্রশাসন। ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ১০ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে পাবনার ইভা প্রাইভেট কোম্পানির একটি সিএনজি চালিত অটোরিক্সা কুষ্টিয়া থেকে লুব্রিকেন্ট বাজারজাত করে পাবনায় ফেরার পথে ঈশ্বরদীর সাহাপুর মসজিদ মোড় এলাকায় পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা ৪ ছিনতাইকারী একটি সাদা মাইক্রোবাস নিয়ে সিএনজির গতিরোধ করে। সিএনজিতে বসে থাকা ইভা প্রাইভেট কোম্পানি...

পাবনায় নির্বাচনী প্রার্থীর স্ত্রী ও সমর্থককের উপর হামলার অভিযোগ

Image
রাকিব হাসনাতঃ পাবনা সদর উপজেলা পরিষদের নির্বাচনে কাপ-পিরিচ প্রার্থী, পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব কামিল হোসেনের ভোট চাওয়ার সময় স্ত্রী হালিমা আক্তার মু্ক্তি ও সমর্থককের উপর হামলার অভিযোগ উঠেছে সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইচ উদ্দিনের ছেলে আরাফাত সিয়াম ও ভাগ্নে সম্রাট হোসেন পিয়াল নামের দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩মে) দুপুর আড়াইটার দিকে সদরের দুবলিয়া বাজারে এ ঘটনা ঘটে। এরপর কাপ-পিরিচের প্রার্থী কামিল হোসেন আতাইকুলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলো- সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইচ উদ্দিনের ছেলে আরাফাত হোসেন সিয়াম (২০), তার ভাগ্নে মোঃ পিয়াল (১৯), মোঃ হৃদয় হোসেন (১৯) প্রমুখ। তারা সবাই ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী সোহেল হাসান শাহীন (মোটরসাইকেল প্রতিক) এর কর্মী ও সমর্থকরা একটি মাইক্রোবাসযোগে এসে অপর চেয়ারম্যান পদপ্রার্থী (কাপ-পিরিচ মার্কা) কামিল হোসেনের কর্মী মো: হারুনর রশীদকে সঙ্গবদ্ধ দল বেঁধে হত্যার উদ্যেশে বেধ...

নিখোঁজ সন্তানের খোঁজে প্রশাসনের দ্বারে দ্বারে পিতা

Image
রবিউল রনি: পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে হাফেজিয়া মাদ্রাসার ছাত্র পুষ্পপাড়া গ্রামের মো হাবিব এর ছেলে জাকারিয়া। তিরিশ পাড়া হাফেজ হতে তার আর কয়েক দিন বাকি। পাবনার এসোর্ট গ্যাস পাম্প সংলগ্ন রহমানিয়া ক‌ওমি মাদ্রাসায় হাফেজিয়া পড়তো ছেলেটি। গত শুক্রবার বাড়ি থেকে পাবনায় মাদ্রাসায় আসার কথা বলে র‌ওনা করে কিন্তু সে মাদ্রাসায় পৌঁছায় নাই। জাকারিয়া (১৮) আজ প্রায় ৫ দিন নিখোঁজ রয়েছে। নিকট আত্মীয় স্বজন সকলের কাছেই খোঁজ খবর নিয়ে কোন সন্ধান মেলেনি তার। আতাইকুলা থানায় একটি সাধারণ ডায়েরী করেছে পিতা হাবিব। সাধারণ ডায়েরী নং -১০২৮ শ্যামলা বর্ণের পাঞ্জাবি পায়জামা ও টুপি পরিহিত অবস্থায় সে বাড়ি থেকে বের হয়ে যায়। কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে নিকটবর্তী থানায় অথবা ০১৭৯৪৩১২১৭৫ -হাবিব এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। সিএনএফ টিভি।