Posts

চাটমোহরে গৃহবধূকে ধ*র্ষ*নের অভিযোগে একজন আটক

Image
চাটমোহর প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগীর বাড়িতে। আটককৃত ব্যক্তি হলেন চরপাড়া গ্রামের মৃত আনসার সরকারের ছেলে আলী আজগর সরকার (৪৮)। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে,ঘটনার দিন রাত ৮টার পর আলী আজগর ঐ বাড়িতে গিয়ে ভুক্তভোগীর ঘরে ঢোকে। এসময় বাড়িতে কেউ ছিল না। এক পর্যায়ে ওই গৃহবধূকে ধর্ষন করে। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজনসহ গ্রামবাসী এসে আলী আজগরকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষনের অভিযোগে আলী আজগরকে গ্রেফতার করে। এ ব্যাপারে বুধবার (৩১ জানুয়ারি) চাটমোহর থানায় ধর্ষনের শিকার গৃহবধূ একটি মামলা দায়ের করেছেন। পুলিশ গৃহবধূর ডাক্তারী পরীক্ষার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান ধর্ষনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিতা গৃহবধূর ডাক্তারী পরীক্ষা করাতে পাবনা পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।গ্রেফতারকৃত আলী আজগরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সিএনএফ টিভি...

পাবনায় বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি

Image
আগামীকাল সোমবার ২৯ জানুয়ারি সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত আব্দুল হামিদ রোড, সরকারি বালিকা বিদ্যালয়, ঘোষপাড়া, বাংলাবাজার এলাকায় বিদ্যুৎ সর্বরাহ বন্ধ থাকবে গতকাল রোববার বিকেলে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসির এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

হাজী মজিবুর রহমান টিপুর দাফন সম্পন্ন

Image
বিশেষ প্রতিনিধিঃ পাবনার সুপরিচিত হাজী মজিবুর রহমান টিপু গতকাল বৃহস্পতিবার ২৫ জানুয়ারি ঢাকা লালমাটিয়া শাহী বিবি জামে মসজিদে জোহর নামাজ আদায়রত অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭৮) বছর। তিনি স্ত্রী ও ৩ সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে তার পরিবার ও এলাকায় গভির শোকের ছায়া নেমে এসেছে। আজ শুক্রবার ২৬ জানুয়ারি তার গ্রামের বাড়ি জামালপুর জেলার ইকবালপুর গ্রামের ইকবালপুর হাই স্কুল মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন অত্র মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মাজেদ। তারপর তাকে জামালপুর সদর গোরস্থানে দাফন করা হয়। হাজী মজিবুর রহমান টিপু ১৯৫২ সাল থেকে আনুমানিক ৫০ বছর ধরে পাবনার ঐতিহ্যবাহী মিষ্টির দোকান প্যারাডাইসের প্রতিষ্ঠালগ্ন থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন এবং তিনি শালগড়িয়া ৭ নং ওয়ার্ডে প্যারাডাইসের নিজ বাসভবন পাবনায় বসবাস করতেন। টিপু জামালপুরের মৃত আব্দুল মজিদের ছেলে ও পাবনা প্যারাডাইসের সত্বাধীকারি আবু সাঈদ নুরুল আমিন সোহেলের বড় মামা। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয...

পাবনার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চালুর ঘোষণা

Image
বিশেষ প্রতিনিধিঃ পাবনা জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলার ঘোষণা করা হয়েছে। তীব্র শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে না থাকার কারণে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পাবনা জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চালুর ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১হাজার ১শ ৩৬টি প্রাথমিক বিদ্যালয় ও ৫শ ২৮টি মাধ্যমিক বিদ্যালয়। পাবনা জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালীর ২৪ জানুয়ারি স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে নির্দেশনা জারি করা হয়েছে। পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজার স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই পরবর্তীতে বিদ্যালয়গুলো বন্ধ করা হবে বলে জানিয়েছেন তারা। উল্লেখ্য তীব্র শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় পাবনা জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ২২/২৩ ও ২৪ জানুয়ারি বন্ধ ঘোষণা করা হয়েছিল। টানা ৩ দিন সোম/ মঙ্গল ও বুধবার পাবনা জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো । সিএনএফ টিভি।

পাবনার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় আবারও বুধবার বন্ধ ঘোষণা

Image
আফতাব হোসেনঃ পাবনা জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় আবারও বুধবার বন্ধ ঘোষণা করা হয়েছে। তীব্র শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকায় ২২ জানুয়ারি বন্ধ ঘোষণা করা হয়েছিল। টানা তৃতীয় দিনের মতো বুধবার (২৪ জানুয়ারি) পাবনা জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১হাজার ১শ ৩৬টি প্রাথমিক বিদ্যালয় ও ৫শ ২৮টি মাধ্যমিক বিদ্যালয়। পাবনা জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালীর ২৩ জানুয়ারি স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে নির্দেশনা জারি করা হয়েছে। পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজার স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই পরবর্তীতেও বিদ্যালয়গুলো বন্ধ করা হবে বলে জানিয়েছেন পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা ও জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী। সিএনএফ টিভি।

পাবনায় ১৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২ 

Image
এসএম আলমঃ পাবনা পৌর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে জব্দ করা হয় ১৩টি চোরাই মোটরসাইকেল।আজ সোমবার দুপুরে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে, গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পাবনা পৌর সদরের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার নয়ন হোসেন (২৬) ও একই এলাকার সাব্বির হোসেন (২৩)।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, চোরাই মোটরসাইকেল বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে শহরের কাচারীপাড়া এলাকা থেকে প্রথমে নয়ন হোসেনকে আটক ও তাঁর কাছ থেকে আটটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য মতে দক্ষিণ রামচন্দ্রপুর এলাকা থেকে সাব্বিরকে আটক করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া রাধানগর ঈদগাহ এলাকার সাদ্দাম হোসেনের বাড়ি থেকে আরেকটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।ওসি রওশন আরও জানান, আটক ব্যক্তিরা আন্তজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তাঁরা পাবনাসহ আশপাশের জেলা থেকে মোটরসাইকেল চুরি...

পাবনার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

Image
এস এম আলমঃ শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় পাবনা জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার (২২ ও ২৩ জানুয়ারি) আজ ও আগামীকাল বন্ধ ঘোষণা করা হয়েছে। পাবনায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১১৩৬ টি ও উচ্চ বিদ্যালয়ের সংখ্যা ৫২৮ টি। রবিবার (২১ জানুয়ারি)রাতে পাবনা জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সাথে মাধ্যমিক শিক্ষা দপ্তর থেকেও একই কারণে একইদিনে এই নির্দেশনা জারী করা হয়েছে। উল্লেখ্য, পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়া পর্যেবক্ষক নাজমুল হক জানান, সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার (২১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এর আগে গত শনিবার (২০ জানুয়ারি) রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। সিএনএফ টিভি।