পাবনায় পূর্ব শত্রুতার জেরে বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট
স্টাফ রিপোর্টার :
জমি নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ১৩টি বসত ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে পাবনার ছাতিয়ানি পশ্চিমপাড়ায়। থানার অভিযোগ সুত্রে জানা যায়, ছাতিয়ানি পশ্চিমপাড়ায় মোঃ মনিরুল ইসলামের দখলীয় বসতবাড়িতে পাকা চারচালা ও দোচালা ঘর উঠিয়ে ১২টি ঘর নির্মাণ করে নিজে দীর্ঘ দিন ধরে বসবাস করে ও ভাড়া দিয়ে আসছে। সম্প্রতি একটি পক্ষ জমিটি তাদের বলে দাবী করে আসছে। এই জায়গা নিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে। সর্বশেষ মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সুজন শেখ, জাহিদ শেখ, খোকন শেখ সর্ব পিতা শুকুর শেখ এর নেতৃত্বে ১২-১৫ জনের একদল সন্ত্রাসী দল প্রকাশ্য দিবালোক ধারালো অস্ত্র, লাঠিসোটা ও লোহার রড নিয়ে মোঃ মনিরুল ইসলামের দখলীয় বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর ও লুটপাট করে। বাড়িটির ভাড়াটিয়াদের আসবাবপত্র, হাড়িপাতিল, সোনার গ্রহনা, দরজা, জানালাসহ অনেককিছু লুট করে নিয়ে যায় তারা। এসময় ইটের আঘাতে ৩ ভছরের একটি শিশু সহ বেশ কয়েকজন আহত হয় বলে জানা গেছে। এসময় ১২টি ঘরের টিনের বেড়া ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কেটে ভেঙে ফেলে, ইটের তৈরী প্রাচীর ঘরের দেওয়াল সকল কিছু ভেঙ্গে গুড়িয়ে দেয় সন্ত্রাসী বাহিনী। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মনিরুল ইসলাম। ঘটনার সময় আসেপাশের লোক এগিয়ে এলে এক পর্যায়ে ব্যাপক ভাংচুর চালিয়ে পালিয়ে যায়। এব্যাপারে মনিরুল ইসলাম ১২ জনের নাম উল্লেখ করে পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মামলা দায়েরর বিষয় টি প্রক্রিয়াধিন রয়েছে বলে জানা গেছে। মামলার বাদি মনিরুল ইসলাম বলেন দীর্ঘ দীন ধরে এলাকার একটি বাহিনী আমাদের জমির মালিকানা বাদী করে আসছে এবং আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। অবশেষে আমাকে না পেয়ে আমার বসতবাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে সব নিয়ে গেছে যারা এ ঘটনার সাথে জড়িত আমি তাদের শাস্তি চাই। এব্যাপারে তিনি পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন বিষয়টি অবগত হয়েছি। থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশের পক্ষ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে
সিএনএফ টিভি।

Comments
Post a Comment