পাবনায় জমে থাকা পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার :
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার সংলগ্ন দাশপাড়া গ্রামে মাঠের জমে থাকা পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে বাড়ির পাশের মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো—দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং মো. আশরাফুল ইসলাম (আশরাফ)-এর ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তিনজনই স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের ভাষ্য, দুপুরে কয়েকজন শিশু বাড়ির পাশে মাঠে জমে থাকা পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে একজন পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অপর দুই শিশুও পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।
তিন শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দাশপাড়া এলাকায় শোকের আবহ নেমে আসে। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment