পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে পাবনার দুই কারখানাকে জরিমানা
রহমতুল্লাহ দোলন : পাবনা, ২৯ এপ্রিল ২০২৫ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের তদারকিতে সম্প্রতি দুটি পৃথক কারখানায় অভিযান পরিচালনা করে পরিবেশের ক্ষতি সাধনের প্রমাণ পাওয়ায় জরিমানা আরোপ করা হয়েছে। ১. সাগর কটন মিল পাবনার সুজানগর উপজেলার ভবানীপুরে অবস্থিত “সাগর কটন মিল” নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশগত ছাড়পত্র ব্যতিরেকে এবং প্রয়োজনীয় বিধিনিষেধ না মেনে উৎপাদন কার্যক্রম পরিচালনার অভিযোগে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মাহবুবুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ১৯৯৫ সালের আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা পরিমাণ Environmental Damage Assessment (EDA) বাবদ ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে, যা বাংলাদেশ সরকারের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ২. আলফা এগ্রো ফুডস একইভাবে, পাবনা সদর উপজেলার মাধপুর মৌজায় অবস্থিত “আলফা এগ্রো ফুডস” কারখানার বিরুদ্ধেও পরিবেশ ছাড়পত্র ও বিধিবিধান লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা আরোপ করা হয়েছে। প্রতিষ...