Posts

পাবনার মেয়েদের ছবি দিয়ে ব্ল্যাকমেইলিং করতো

Image
শিশির ইসলামঃ স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের আইডি থেকে ছবি সংগ্রহ করে সেগুলো অশ্লীলভাবে এডিট করে ফেসবুক পেইজ ও গ্রুপে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে মোটা অংঙ্কের টাকাসহ নানাভাবে ব্ল্যাকমেইলিং করতেন- এমন একটি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি। এসময় তাদের কাজ থেকে এই কাজে ব্যবহৃত কম্পিউটার ও বেশ কয়েকটি মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ গতকাল দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পাবনা পুলিশ সুপার আকবর আলী মুনসী। গ্রেফতারকৃতরা হলেন- পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামের মহিউল ইসলামের ছেলে ইসতিয়াক আহম্মেদ রঙ্গন (১৮), বিল বাদুড়িয়া এলাকার ইয়াকুব আলীর ছেলে শাহরিয়ার কবির আকাশ (১৭) , পাবনা পৌর এলাকার রাধানগরের শাহিন মন্ডলের ছেলে ইমন আহম্মেদ (২০) এবং শালগাড়িয়া এলাকার বকুল হোসেনের ছেলে হাসিবুল হাসান তন্ময় (২২) পুলিশ সুপার জানান, ফেসবুকে হয়রানির শিকার হয়ে একাধিক স্কুল-কলেজ পড়ুয়া ভুক্তভোগীর পরিবার পাবনা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন যে, তাদের মেয়েদের ছবি তাদের ফেসবুক আইডি থেকে সংগ্রহ করে ‘Exposure & Confession Center Pabna-...

বড়াইগ্রামে হিট স্ট্রোকে জমিতেই কৃষকের মৃত্যু

Image
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে দুপুরের তীব্র দাপদাহের মধ্যে কৃষি জমিতে কাজ করতে গিয়ে এক কৃষকের মুত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের সাতইল বিলে তার মৃত্যু হয়। নিহত কৃষকের নাম রকুল হোসেন (৩০)। সে গাড়ফা উত্তরপাড়া গ্রামের হাজী আব্দুর রহিমের ছেলে। স্থানীয় গ্রাম্য চিকিৎসক আসাদুজ্জামান রঞ্জু জানান, সকাল থেকে কৃষি জমিতে কাজ করছিলো সে। তীব্র দাপদাহ সহ্য করতে না পেরে পাশের জলাশয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই কাছাকাছি স্থানে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। পরে স্থানীয় অন্যান্য কৃষকরা টের পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। চান্দাই ইউপি চেয়ারম্যান শাহানাজ পারভিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সিএনএফ টিভি।

চাটমোহর উপজেলায় ১১ জনের মনোনয়নপত্র দাখিল

Image
চাটমোহর প্রতিনিধিঃ আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পাবনার চাটমোহর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন,ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক মেয়র মির্জা রেজাউল করিম দুলাল এবং পাবনা জজ কোর্টের এজিপি এ্যাড.সাইদুল ইসলাম চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক (আওয়ামীলীগ), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম (আওয়ামীলীগ), আসাদুজ্জামান পান্না (আওয়ামী লীগ), ওবায়দুল ইসলাম মিঠু (আওয়ামী লীগ) ও হুমায়ুন কবির (আওয়ামী লীগ) মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন (আওয়ামীলীগ), সাবিনা ইয়াসমিন রানী (আওয়ামী লীগ) ও আরিফিন আকতার লিলি মনোনয়নপত্র দাখিল করেছেন। সিএনএফ টিভি।

চাটমোহরে হিটস্ট্রোকে কৃষকের মৃ*ত্যু

Image
চাটমোহর প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে রোববার (২১ এপ্রিল) দুপুরে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন এক কৃষক। নিহত কৃষক উপজেলার মুলগ্রাম ইউনিয়নের নেউতিগাছা গ্রামের ইউসুফ আলীর ছেলে আলাউদ্দিন আলাল (৪২)। এলাকাবাসী জানান, কৃষক আলাউদ্দিন বাড়ির পাশে ভুট্টা খেতে কাজ করার সময় প্রচন্ড রোদ আর তাপদাহে অসুস্থ হয়ে পড়েন। তাকে স্বজনরা প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পাবনা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আয়শা সিদ্দিকা জানান, গরমের কারনে সে স্ট্রোক করে মারা গেছেন। উল্লেখ্য, চাটমোহরে বৈশাখের প্রচন্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে। সিএনএফ টিভি।

আটঘরিয়ায় সাপের দংশনে এক গৃহবধূর মৃত্যু

Image
ফজলুর রহমান খানঃ পাবনার আটঘরিয়ার নাগদহ গ্রামে শনিবার দিবাগত রাতে নাজমা খাতুন (২৬) নামের এক গৃহবধূ বিষধর সাপের দংশনে মারা গেছে। ওই গৃহবধূ উপজেলার চাঁদভা ইউনিয়নের হাবিবর রহমানের স্ত্রী। এলাকাবাসী জানায়, নিজ ঘরে জানালা খুলে শুয়ে থাকা অবস্থায় রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় তার পায়ে বিষধর সাপ দংশন  করে। এসময় তার চিৎকারে পরিবারের লোকজন জড়ো হয়ে সাপটিকে দেখতে পায়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সিএনএফ টিভি।

পাবনার আটঘরিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

Image
ফজলুর রহমান খানঃ পাবনার আটঘরিয়ায় অস্ত্র ও গুলিসহ আরিফুল ইসলাম জয় (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা বাহিনী। শনিবার রাত পৌনে ৮ টার দিকে উপজেলার দেবোত্তর ইউনিয়নের সিংগরিয়া এলাকা থেকে তাকে অস্ত্র ও গুলিসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক দেবোত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের ইয়াকুর আলী ব্যাপারীর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই বেনু রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অটঘরিয়ার সিংহরিয়া গ্রামে অভিযানে যায় তারা। এসময় আরিফুল ইসলাম জয়ের কাছ থেকে তল্যাশী চালিয়ে একটি ওয়ান সুটার গান, ৩ রাউন্ড গুলি পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে আটঘরিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, আরিফুলকে আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সিএনএফ টিভি।

পাবনাস্থ সুজানগর সমিতির সভাপতি শফিক সম্পাদক মিল্টন

Image
বিশেষ প্রতিনিধিঃ পাবনাস্থ সুজানগর উপজেলা সমিতর পরিচিতি ও ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ২৯ মার্চ বিকালে পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কনফারেন্স রুমে সুজানগর উপজেলা কমিটির সকল সদস্যদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুল ইসলাম কে সভাপতি ও ওয়াহিদ মোস্তফা মিল্টনকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি ঘোষণা করা হয় এ অনুষ্ঠানে। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আলহাজ্জ্ব হাবিবুর রহমান ও মীর্জা শফিকুল ইসলাম লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আকবর মিঞা রাজু ও প্রবীর সাহা, সাংগঠনিক সম্পাদক রাজু ইসলাম ওলি, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিজু, কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক মীর আবু জাফর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম মোর্শেদ মিয়া রানা, সমাজসেবা বিষয়ক সম্পাদক মতিউর রহমান, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক মিলন কুমার সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক জাকির হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যডভোকেট রাশেদ মৃধা, সহ-আইন বিষয়ক সম্পাদক মেজবাহ আহসান অনিক, ক্রীড়া বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান জর্জ, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুন নবী মুন্সি ও মহি...