পাবনার ৩ আসনের নৌকার মাঝি হতে চান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মেজবাহুর রহমান রোজ
বিশেষ প্রতিনিধিঃ ভারতের দেরাদুনে বিএল এফ থেকে মুক্তিবার্তায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত লাল তালিকাভূক্ত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মেজবাহুর রহমান রোজ আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়েছেন। তকাল বৃহস্পতিবার ২ নভেম্বর রাত ৮টায় তার নিজ কার্যালয়ে এই ভোট চান। সেই সাথে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর ৩ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী ঘোষণা করেন তিনি। তিনি ঘোষণায় বলেন একনাগারে ৫৮বছর আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, ১৯৭৫ সাল পরবর্তী সময়ে পাবনা জেলার অন্যতম নির্যাতিত পরিবারের সন্তান, তিনি ভাঙ্গুরা পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উপদেষ্টা, পাথরঘাটা ইসলাম ও সমাজ কল্যাণ গবেষণা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ছাত্রলীগ পাবনা জেলা স্কুল শাখার সাবেক সাংগঠনিক ও সাধারণ সম্পাদক, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জাতিসংঘে অবসরপ্রাপ্ত কর্মচারী, জাতিসংঘের চাকরিরত সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ ইউরোপে শাখা গঠনে অন্যতম ভূমিকা পালনকারী ও বর্তমানে বাংলাদেশ কৃষকলীগ পাবনা জেলা শাখার সহ-সভাপতির...