পাবনায় আবহাওয়া রেডিও কৃষি খবর
বিশেষ প্রতিনিধিঃপাবনাতে কৃষি আবহাওয়া তথ্য চালু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি পাবনাতে এ প্রোগ্রাম চালু হয়েছে। কৃষি পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন কৃষি আবহাওয়া রেডিও পাবনায় এফএম ৯৮.০ কমিউনিটি রেডিও থেকে এখন নিয়মিত সপ্তাহের প্রতি সোমবার বিকাল ৩ টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সরাসরি প্রচার হবে। আর সপ্তাহের অন্য বার গুলোতে পুনঃপ্রচার হতে থাকবে। বেশকিছু দিন বন্ধ থাকার পর ৩১ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩ টায় পাবনায় কৃষি আবহাওয়া কমিউনিটি রেডিও থেকে সরাসরি সম্প্রচার হয়। সম্প্রচারে কৃষি সস্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক কৃষিবিদ ড. জামাল উদ্দীন গতকাল ও তার পরের ৩ দিনের আবহাওয়া, ইঁদুরের ক্ষতির প্রকৃতি, ইঁদুরের বংশবিস্তার ও ইঁদুর মারার কৌশল, সরিষা আবাদ বৃদ্ধির গুরুত্ব এবং সমসাময়িক কৃষি বিষয়ক আলোচনা করেন। অনুষ্ঠান শেষে উপপরিচালক ড. জামাল এফএম ৯৮.০ কমিউনিটি রেডিও সম্পর্কে বলেন এটি পাবনা শহরের আশপাশে ৪০ কি:মি পর্যন্ত শুনতে পারা যাবে। এর ফলে আবহাওয়া, জলবায়ুসহ কৃষি বিষয়ক জরুরী নির্ভরযোগ্য তথ্য আশেপাশের জনসাধারণ ও কৃষকের কাছে দ্রুত পৌঁছে যাবে। এতে করে কৃষি সংশ্লিষ্ট সবাই উপকৃত হবে। তিনি আরো বলেন খুব দ্রুত হট লাইন চালু করা হবে। যেখানে ফসলের রোগ বালাই চাষাবাদসহ অন্যান্য কৃষি বিষয়ক সকল প্রশ্নের উত্তর দেয়া হবে। সে প্রশ্নের উত্তরসমূহ দেবেন কৃষি বিশেষজ্ঞগণ।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment